আগুনে গরমে ভোটারের মৃত্যু

অসহ্য গরমের প্রভাব পড়ল ভোটে। জামুরিয়ার কেন্দা হাইস্কুলে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকার সময় গরমে এক বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েন। তখনই তাঁকে হাসপাতালে নিয়ে ‌যাওয়ার চেষ্টা হলেও পথেই তাঁর মৃত্যু হয়। এক পোলিং অফিসারেরও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর মিলেছে। পশ্চিমাঞ্চলের তাপমাত্রার পারদ ৪০ টপকেছে। সেখানে প্রবল গরমে অনেক বুথেই ঠায় রোদ মাথায় করে লাইনে দাঁড়াতে হয় ভোটারদের। নির্বাচন কমিশনের তরফে ছাউনির ব্যবস্থা করা উচিত ছিল বলে দাবি করেছেন অনেকে। এদিকে পশ্চিমাঞ্চলে এদিন তাপমাত্রা ৪৩ থোকে ৪৫ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে বলেই পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। হয়েছেও তাই। সঙ্গে ছিল তাপপ্রবাহ। এদিকে বাঁকুড়ার ওন্দায় তাপমাত্রার পারদ প্রায় ৪৬ ছুঁয়েছে। গরমের জেরে এখানে সকাল থেকেই বুথ ফাঁকা। বুথে ভোটকর্মী ও বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনীর প্রহরা থাকলেও বুথে কোনও ভোটারের দেখা মেলেনি।

News Desk

মকর রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কুম্ভ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026