সবংয়ে খুন তৃণমূল নেতা

দুষ্কৃতীদের হাতে খুন হলেন এক তৃণমূলকর্মী। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের সবংয়ে। অভিযোগ, শুক্রবার রাতে ভোটের প্রচার সেরে বাড়ি ফিরছিলেন তৃণমূলের বুথ সভাপতি জয়দেব রাণা। সঙ্গে ছিলেন আরও ৩ দলীয় কর্মী। রাস্তায় আচমকাই তাঁদের ওপর চড়াও হয় বেশ কয়েকজন দুষ্কৃতী। বাকিরা পালাতে সক্ষম হলেও জয়দেববাবু পালাতে পারেননি। দুষ্কৃতীরা তাঁকে বাঁশ, লোহার রড ও চেলা কাঠ দিয়ে মারতে থাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় জয়দেব রাণার। দলীয় কর্মী খুনের ঘটনায় সিপিএম ও কংগ্রেসের দিকে আঙুল তুলেছে তৃণমূল। অভিযোগের তির সরাসরি সবংয়ের কংগ্রেস প্রার্থী মানস ভুঁইয়ার দিকে। খুনের ঘটনায় মানস ভুঁইয়া সহ ২০ জনের বিরুদ্ধে সবং থানায় অভিযোগও দায়ের করেছে তৃণমূল। তবে অভিযোগ অস্বীকার করেছেন মানসবাবু। তাঁর পাল্টা দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই মৃত্যু হয়েছে জয়দেব রাণার। খুনের ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে, এই খুনের জন্য সিপিএম সাংসদ মহম্মদ সেলিমের বদলার মন্তব্যকে কাঠগড়ায় চাপিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্য জনসভায় মহম্মদ সেলিমের বদলা নিয়ে উস্কানিমূলক মন্তব্যের পরই একজন নীরিহ মানুষ খুন হলেন বলে দাবি করেছেন তিনি। দলের তরফেও একই দাবি করেছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026