বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্র রূপার কর্মিসভা

হাওড়া উত্তরে বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়ের রবিবাসরীয় কর্মিসভা মুহুর্তে রণভূমির চেহারা নিল। হাওড়া গোলাবাড়ি থানা এলাকার শ্যামনগরে কর্মিসভা চলাকালীনই বিজেপির দুই গোষ্ঠীর কর্মীদের মধ্যে এদিন মারামারি শুরু হয়ে যায়। রূপা গঙ্গোপাধ্যায়ের সামনেই চলে দেদার হাতাহাতি। বিজেপির দুই স্থানীয় নেতা বিবেক সোনকার ও উমেশ রাই গোষ্ঠীর মধ্যে মারামারিতে বিবেক সোনকার সহ কয়েকজন বিজেপি কর্মী গুরুতর আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর, উমেশ রাই হাওড়া উত্তর থেকে বিজেপি প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্ত তাঁকে টিকিট না দিয়ে বিজেপি হাইকমান্ড রূপা গঙ্গোপাধ্যায়কে এই কেন্দ্রের টিকিট দেয়। তারপর থেকেই উমেশ রাই ঘনিষ্ঠ মহলে ক্ষোভ উগরে দিচ্ছিলেন। এদিন সেই ক্ষোভ প্রকাশ্যে এসে পড়ল। এদিনের ঘটনার পর উমেশ রাইয়ের স্ত্রী তথা স্থানীয় কাউন্সিলর গীতা রাই সহ বিজেপির কয়েকশো কর্মী দল ছাড়ার হুমকি দিয়েছেন।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026