রাজ্য প্রশাসনে বিপুল রদবদল কমিশনের

কাজে গাফিলতি পেলে প্রশাসনিক কর্তাদের যে বিন্দুমাত্র রেয়াত করা হবে না তা আগেই জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। আর তা যে নির্বিষ হুঁশিয়ারি ছিল না তা এদিন হাড়ে হাড়ে টের পেলেন ডিএম, এসপি থেকে ওসি, আইসিরা। এদিন কর্তব্যে গাফিলতির অভিযোগে হুগলির জেলাশাসককে বদলির নির্দেশ দেয় কমিশন।

পাশাপাশি মালদা, বর্ধমান, নদিয়া ও দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপারকেও বদলির নির্দেশ দিয়েছে তারা। কমিশনের রদবদলের কোপে পড়েছেন কান্দি ও বনগাঁর এসডিপিও এবং মালদা সদরের এসডিও। ছাড় পাননি বিভিন্ন থানার ভারপ্রাপ্ত ২৪ জন ওসি এবং আইসি। কমিশনের নির্দেশে বর্ধমানের নতুন এসপি হয়েছেন গৌরব শর্মা। মালদার নতুন এসপি সৈয়দ ওয়াকার রেজা। নদিয়ার নতুন এসপি শিশরাম ঝাঝারিয়া ও দক্ষিণ দিনাজপুরের নতুন এসপি হয়েছেন রশিদ মুনির খান। হুগলির জেলাশাসকের দায়িত্বে আসছেন মুক্তা আর্য। পুলিশ ও জেলা প্রশাসনের আধিকারিকরা ছাড়াও এদিন কলকাতা উত্তর ও দক্ষিণ কেন্দ্রের নির্বাচনী অফিসারকেও বদলি করা হয়েছে। কমিশনের নির্দেশ শুক্রবার থেকেই কার্যকর হবে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026