Kolkata

বিধানসভায় পাশ হল সিএএ বিরোধী প্রস্তাব, বিরুদ্ধে বিজেপি

পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সোমবার সিএএ বিরোধী প্রস্তাব বিধানসভার বিশেষ অধিবেশনে পেশ করেন। কেরালা, পঞ্জাব ও রাজস্থানের পর পশ্চিমবঙ্গ বিধানসভায় এই প্রস্তাব পেশ করা হল। ওই ৩ রাজ্যে যেমন বিধানসভায় এই সিএএ বিরোধী প্রস্তাব পাশ হয়ে গেছে। ঠিক তেমনই পশ্চিমবঙ্গ বিধানসভাতেও এদিন তা পাশ হয়ে যায়। মুখ্যমন্ত্রী নিজে বিরোধীদের এই প্রস্তাবের পক্ষে থাকার আহ্বান জানান।

বাম ও কংগ্রেস বিধায়কেরা এই প্রস্তাবে সায় দেন। তৃণমূল সরকারের পাশে দাঁড়ান। অন্যদিকে বিজেপি বিধায়কেরা এর বিরুদ্ধাচরণ করেন। যদিও সংখ্যা গরিষ্ঠতায় এদিন সহজেই বিধানসভায় গৃহীত হয় সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী প্রস্তাব। এদিন অবশ্য প্রস্তাব গ্রহণের আগে কিছু পরিবর্তন ওই প্রস্তাবে আনতে চান বাম ও কংগ্রেস বিধায়কেরা। কিন্তু সরকার আপাতত সংশোধনী থেকে বিরত থেকে প্রস্তাব পাশের আর্জি জানান। তারপর আর না করেননি বাম-কংগ্রেস বিধায়কেরা।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, সিএএ মানবিকতার পক্ষে লজ্জার। তিনি আরও বলেন, এনপিআর, সিএএ এবং এনআরসি একই সূত্রে বাঁধা। সব বিরোধী দলকে আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এখন সময় এসেছে নিজেদের মধ্যে ঝগড়া সরিয়ে রেখে একসঙ্গে একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই শুরু করার। এদিকে কেরালা, পঞ্জাব, রাজস্থান ও পশ্চিমবঙ্গের পর এবার তেলেঙ্গানাতেও হয়তো এই প্রস্তাব গৃহীত হতে চলেছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও সাফ জানিয়েছেন তাঁর রাজ্যে তিনি বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পাশ করাতে চলেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026