Kolkata

রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় বেনজির বিক্ষোভ, ইস্যু গড়াল রাজ্যসভাতেও

ক্ষমতাসীন সরকারের বিধায়কেরা রাজ্যপালের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন। তাও আবার বিধানসভা চত্বরে। এমন দৃশ্য বেনজির। সেটাই ঘটল মঙ্গলবার। বিধানসভায় এদিন রাজ্যপাল বিলে সই না করায় কাজ এগোচ্ছে না বলে অভিযোগ করেন শাসক দলের বিধায়কেরা। পরে তাঁরা বিধানসভা চত্বরেই বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশে বসে বিক্ষোভ শুরু করেন। রাজ্যপালের অপসারণের দাবিতে সোচ্চার হন তাঁরা।

এসসি, এসটি বিলে সই করছেন না রাজ্যপাল জগদীপ ধনকর। ইচ্ছা করে এই বিলে সই আটকে রেখেছেন তিনি। এমনকি রাজ্যপাল বিজেপির নির্দেশে কাজ করছেন বলেও অভিযোগ করেন তৃণমূল বিধায়কেরা। এদিন গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন তৃণমূল বিধায়কেরা। বিষয়টি এদিন দিল্লিতে সংসদের উচ্চকক্ষেও তোলেন তৃণমূল সাংসদরা। রাজ্যপাল বিলে সই করছেননা। এই বিষয়ে আলোচনা চান তাঁরা। কিন্তু তা না মানা হওয়ায় তাঁরা রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন।

রাজ্যপাল জগদীপ ধনকর অবশ্য আগেই জানিয়েছেন তিনি রাজ্য সরকারের সিলমোহরের কাজ করতে পারবেননা। তাঁর কাছে যে বিল সই করানোর জন্য আসে সেই বিল নিয়ে কিছু ব্যাখ্যা তিনি চেয়েছিলেন। কিন্তু তা তাঁর কাছে না আসায় তিনি বিলে সই করতে পারছেন না। যদিও রাজ্যপালের সেই দাবি মানতে নারাজ তৃণমূল বিধায়কেরা। রাজ্যপাল সঠিক কথা বলছেন না বলে পাল্টা দাবি করেন তাঁরা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026