Kolkata

বিধানসভায় পাশ হল গণপিটুনি প্রতিরোধ আইন

বিধানসভায় পাশ হয়ে গেল গণপিটুনি প্রতিরোধ আইন। বামেদের সমর্থন পেয়েছে এই আইন। তবে তাদের বেশ কিছু প্রশ্ন আছে। তাদের দাবি ছিল এটা সিলেক্ট কমিটিতে পাঠিয়ে আরও কিছু রদবদল। কিন্তু তা না করে আইন আনতে তাড়াহুড়ো করা হয়েছে বলে দাবি করেছে বামেরা। অন্যদিকে এই বিল আইনে রূপান্তরিত হওয়ার পর মুখ্যমন্ত্রী জানান, সুপ্রিম কোর্ট গণপিটুনি রুখতে আইন আনার পরামর্শ দিয়েছিল। সেই পরামর্শ প্রথম বাস্তবায়িত করল পশ্চিমবঙ্গ।

কেন্দ্র এখনও গণপিটুনি প্রতিরোধে কোনও আইন আনেনি। অন্য রাজ্যগুলিও এখনও এই আইন আনতে পারেনি। সেখানে শীর্ষ আদালতের পরামর্শ মেনে প্রথম তা করে দেখাল পশ্চিমবঙ্গই। এই বিলে সর্বোচ্চ সাজা হিসাবে মৃত্যুদণ্ড পর্যন্ত রাখা হয়েছে। যথেষ্ট কড়া করা হয়েছে আইন। গণপিটুনি রুখতে এই আইন বড় ভূমিকা নেবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

গণপিটুনি রুখতে সমাজে সচেতনতা তৈরি করা। মানুষের কাছে পৌঁছনোর ওপর জোর দেন মুখ্যমন্ত্রী। দলমত নির্বিশেষে এই সচেতনতা গড়ে তোলার কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। গণপিটুনিতে মৃত্যুর ঘটনা সারা দেশেই বেড়েছে। যা রুখতে কড়া আইন আনার প্রয়োজন ছিল বলে মেনে নিচ্ছেন সকলেই।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026