বিধানসভার শীতকালীন অধিবেশনের শেষ দিনেও বিরোধীদের হৈ হট্টগোলে উত্তপ্ত রইল অধিবেশন কক্ষ। গত বুধবার দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব এনেছিল বিরোধী বাম-কংগ্রেস। এদিন কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে অভিযোগ করে সে বিষয়ে আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব আনেন বাম, কংগ্রেস বিধায়কেরা। স্পিকার তাঁদের দাবি খারিজ করে দিলে বাম ও কংগ্রেস বিধায়কেরা বেশ কিছুক্ষণ ওয়েলে নেমে বিক্ষোভ দেখান। পরে অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন তাঁরা। বেরিয়ে এসে বিধানসভা চত্বরে মিছিল করে, স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান বিরোধী বিধায়কেরা। উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা চত্বর।
এদিনই শেষ হল রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। বিরোধীদের অভিযোগ, অধিবেশনে তাঁদের কোনও বিষয়ে আলোচনার সুযোগই দিলনা রাজ্য সরকার।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…