Kolkata

মোর্চা বিধায়কদের ‘সবক’ শেখানোর হুমকি পরেশ পালের

পাহাড়ে আগুন লাগিয়ে এখানে ভোট দিতে এসেছেন? প্রশ্নটা বেশ জোরেই করেন তৃণমূল বিধায়ক পরেশ পাল। বিধানসভায় তখন চলছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটদান। লাইন দিয়ে দাঁড়িয়ে সাংসদ, বিধায়কেরা। সেই লাইনেই দেখা মিলল মোর্চার ৩ বিধায়কের। তাঁদের দেখেই তেলেবেগুনে জ্বলে ওঠেন বেলেঘাটার বিধায়ক পরেশ পাল। একরকম তেড়ে যান তাঁদের দিকে। পাল্টা মোর্চা বিধায়ক অমর রাই চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন পাহাড়ে গিয়ে এটা বলে দেখান পরেশ পাল। এরপর তাঁর ক্ষোভ গিয়ে পড়ে বিজেপি বিধায়ক তথা রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের ওপর।

পরেশবাবুর দাবি দিলীপ ঘোষই এই ৩ মোর্চা বিধায়ককে সঙ্গে করে নিয়ে এসেছেন। দিলীপবাবুর দিকে তেড়ে গিয়ে পরেশ পাল বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের দয়া করে এই রাজ্যে থাকতে দিয়েছেন। নেহাত তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোক। না হলে ‘সবক’ শিখিয়ে দিতেন বলেও হুমকি দেন পরেশ পাল। আচমকা এমন কাণ্ডে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভার লবি। পরেশ-দিলীপ বিতণ্ডায় অনেককেই মুখ টিপে হাসতেও দেখা যায়।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026