জোড়া ঘূর্ণাবর্তের জেরে চলতি সপ্তাহে শীত বাড়ার বদলে কিছুটা কমে গিয়েছিল। বাতাসে হুহু করে ঢুকছিল জলীয় বাষ্প। ফলে উত্তুরে হাওয়া বাধা পাচ্ছিল। কিন্তু সেই জলীয় বাষ্প কয়েকদিনে অনেকটাই কেটে গেছে। ঘূর্ণাবর্তও সরেছে বাংলাদেশের দিকে। ফলে রাজ্যে তাপমাত্রার পারদ এবার নামতে শুরু করবে বলেই পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
পৌষের বেশ কিছুদিন কেটে গেলেও জাঁকিয়ে ঠান্ডার দেখা নেই। তাই মন ভাল নেই রাজ্যবাসীর। বড়দিন সামনে। বাতাসে ছুটির গন্ধ মম করছে। সেখানে যদি ঠান্ডাটাই না পাওয়া গেল তাহলে আনন্দটা তো মাঠে মারা যাবে! তাই একটু ঠান্ডার আশায় বুক বাঁধছিলেন সকলে। সেই আশা এবার হয়তো পূর্ণ হতে চলেছে। কারণ আর কোনও প্রাকৃতিক বাধা সৃষ্টি না হলে আগামী ২-১ দিনের মধ্যে কলকাতা সহ গোটা রাজ্যের পারদ বেশ কিছুটা পড়বে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ফলে বড়দিনের ছুটি আর তার আগের উইকএণ্ড চুটিয়ে উপভোগের জন্য তৈরি হতেই পারেন বঙ্গবাসী।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…