Kolkata

দুর্বল হল নিম্নচাপ, অভিমুখ বাংলাদেশ, আকাশ পরিস্কার হলেও শীত পড়তে সপ্তাহের শেষ

টানা ৩ দিন মানুষকে নাজেহাল করে অবশেষে দুর্বল হল নিম্নচাপ। সরে গেল বাংলাদেশের দিকেও। ফলে সোমবার থেকেই মেঘ কেটে আকাশ পরিস্কার হতে শুরু করবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিও কমে যাবে। তবে আকাশ সোমবারটা হালকা মেঘলাই কাটতে পারে।

নিম্নচাপ দুর্বল হয়ে পড়লেও এখনই কিন্তু শীত পড়ছে না। এজন্য ২টি বিষয়কে সামনে রাখছেন আবহবিদেরা। এক নিম্নচাপের জেরে বাতাসে প্রচুর জলীয়বাষ্প ঢুকে পড়েছে। ফলে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হবে। যা আখেরে রুখে দেবে শীতের অনায়াস আগমন।

অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার জেরেও থমকে থাকবে শীত। যতক্ষণ না পশ্চিমী ঝঞ্ঝা মুক্ত হয়ে উত্তর ভারতের হিমালয় ঘেঁষা অঞ্চলগুলোতে বরফ পড়ছে, ততক্ষণ কনকনে ঠান্ডা হাওয়া রাজ্যে ঢুকবে না। ফলে শীতও জাঁকিয়ে পড়বে না। তবে আবহবিদদের আশা যা পরিস্থিতি তাতে চলতি সপ্তাহের শেষের দিকে শীত পড়ার একটা সম্ভাবনা রয়েছে।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026