Kolkata

নিম্নচাপের প্রভাব, ডিসেম্বরেও ভরা বর্ষার মেঘলা দিন!

ডিসেম্বরেও বর্ষার আবহ। বাতাসে স্যাঁতস্যাঁতে ভাব। শীত উধাও। মেঘে মুখ ঢাকা আকাশে শ্রাবণের গন্ধ। কে বলবে অগ্রহায়ণের শেষ! আর পৌষ দরজায় কড়া নাড়ছে! নভেম্বরের শেষে যেভাবে পারদ নামছিল তাতে শহরবাসীর খুব আশা ছিল এবার বুঝি শীত লম্বা ইনিংস ব্যাটিং করবে। মানুষের একটা ধারণা আছে যেবার বৃষ্টি বেশি হয়, সেবার ঠান্ডাও জাঁকিয়ে পড়ে। যদিও এবার ডিসেম্বরের প্রথমার্ধ কেটে গেলেও নিম্নচাপ পিছু ছাড়ছেনা। একটানা প্রায় ৬ মাস ধরে বর্ষা চুটিয়ে ব্যাটিং করেও ক্ষান্ত হওয়ার নাম নিচ্ছে না। বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট গভীর নিম্নচাপ মুখ ঘুরিয়ে আপাতত ওড়িশা ও অন্ধ্রের উত্তরাংশ ভাসাচ্ছে। কিন্তু তাতেও রেহাই মিলছে না পশ্চিমবঙ্গের‌।

বৃহস্পতিবার থেকেই আকাশে মেঘের আনাগোনা শুরু হয়েছিল। যা শুক্রবার সকালে পুরু চাদরের আকার নেয়। সকাল থেকে একবারের জন্যও রোদের মুখ দেখা যায়নি। ভরা বর্ষার চেহারা নিয়ে আবহাওয়া মন খারাপ করেছে শহরবাসীর। শীতের মাত্র কয়েকটাই সপ্তাহান্ত চুটিয়ে উপভোগ করেন তাঁরা। একটু গরম পোশাক, একটু এধার ওধার ঘুরতে যাওয়া, মিঠে রোদ, কমলালেবুর গন্ধে মন ভরানো। কিন্তু সেসব অন্তত এ সপ্তাহের শেষে অসম্ভব বলেই ধরে নিয়েছেন তাঁরা। আবহবিদরাও একই কথা বলছেন। শীত তো পড়বেই না। বরং বাড়বে তাপমাত্রার পারদ। আর বৃষ্টি। হ্যাঁ, সেটাও নাকি হবে ঝিরঝির করে। আর আকাশে মেঘ তো থাকছেই।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026