National

সিমলার চেয়েও বেশি ঠান্ডা চণ্ডীগড়, অমৃতসর

পাহাড়ের রানি বলা হয় সিমলাকে। যেমন তার প্রাকৃতিক সৌন্দর্য, তেমনই সেখানকার ঠান্ডা। কিন্তু গত কদিনে সিমলায় ভাল রোদ উঠেছে। ফলে গত সপ্তাহে সিমলা তুষারপাতে ঢাকলেও গত কদিনে ঝলমলে রোদে সেখানকার তাপমাত্রা চড়েছে। যার জেরে সমতলের শহর হয়েও শনিবার পঞ্জাবের চণ্ডীগড়, অমৃতসর বা লুধিয়ানার তাপমাত্রার পারদ নামল সিমলার নিচে। যেখানে এদিন সমুদ্রপৃষ্ঠ থেকে ৭ হাজার ফুট উঁচুতে অবস্থিত সিমলার তাপমাত্রা ১০ ডিগ্রির ওপর ছিল, সেখানে চণ্ডীগড়, অমৃতসর, লুধিয়ানা সহ পঞ্জাব হরিয়ানার অনেক জায়গার তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির কিছুটা নিচে।

নভেম্বরের প্রায় শেষ। খুব স্বাভাবিকভাবেই ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত। পড়ছে কলকাতার তাপমাত্রাও। উত্তরের ঠান্ডার প্রভাব যত বাংলার দিকে আসবে ততই বাংলার তাপমাত্রার পারদ পড়বে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আগেই ঠান্ডা পড়েছে বেশ জাঁকিয়ে। কলকাতাতেও একটু একটু করে পড়ছে পারদ। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026