Kolkata

ত্রিফলায় বিদ্ধ পুজোর আবেশ

পুজোর আর ৫ দিন বাকি। অনেক জায়গায় ইতিমধ্যেই উদ্বোধন হয়ে গেছে। কিন্তু সকাল থেকে সন্ধে, হাওয়ায় পুজোর গন্ধ কোথায়? গেল কোথায় পেঁজা মেঘ, সোনালি রোদের শরৎ? উত্তর খুঁজে পাচ্ছেন না কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসী। সকলের মুখে এক কথা, এতো বর্ষাকাল। পুজোর আমেজের বিন্দু বিসর্গও উপলব্ধি করা যাচ্ছে না। বাংলাদেশের ওপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত, ওড়িশা উপকূলে নিম্নচাপ অক্ষরেখা আর পশ্চিমবঙ্গেরও ওপর মৌসুমি অক্ষরেখা বেশ সক্রিয়। আপাতত এই ত্রিফলায় বিদ্ধ পুজোর আমেজ।

আকাশ কালো করা মেঘ। কোথাও মাঝারি তো কোথাও ঝিরঝিরে বৃষ্টি নেমে পড়ছে হঠাৎ করেই। হাওয়া অফিস যদিও এই পরিস্থিতি ৪৮ ঘণ্টা স্থায়ী হবে বলে পূর্বাভাস দিয়েছে। তবু বাঙালির মন মানছে না। কোথাও একটা কপালে ভাঁজ থেকেই যাচ্ছে। গত মঙ্গলবার রাত ও বুধবার ভোরে যেভাবে কলকাতা ও সংলগ্ন জেলাগুলোতে ঝমঝমে বৃষ্টি হয়েছে, তাতে পুজো এবার জলে ধুয়ে যাবে কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে প্রবল বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

News Desk

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026