ফাইল : কলকাতায় বৃষ্টি, নিজস্ব চিত্র
মহালয়ার দিন একটা ঝলমলে সকাল আশা করেন সকলে। কিন্তু সে গুড়ে বালি! ভোর চারটে থেকে উঠে মহালয়া শোনার পর যাঁরা ভেবেছিলেন পূর্ব আকাশে উঁকি দেওয়ার মুহুর্তেই সূর্যপ্রণামটা সেরে নেবেন, তাঁদের আশাহত হতে হয়েছে। কারণ আকাশ জোড়া মেঘরাশি। দিন যত গড়িয়েছে ততই বেড়েছে বৃষ্টি। ভিজেছে কলকাতা। মাথায় হাত পড়েছে পুজো উদ্যোক্তাদের। শেষ মুহুর্তের কাজ নিয়ে প্রবল চাপে প্যান্ডেল নির্মাতা কারিগর থেকে শিল্পী সকলেই। কপালে ভাঁজ পড়েছে আম বাঙালির। তবে কী এবার পুজো মাটি?
হাওয়া অফিস জানাচ্ছে জোড়া ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একটি দক্ষিণবঙ্গের ওপর, অপরটি ওড়িশা উপকূলের ওপর। সেইসঙ্গে বাংলার ওপর সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখাও। যার জেরে উধাও শরতের পেঁজা মেঘ। সোনা রোদে ভরা দিন। বাতাসে পুজোর গন্ধ। বরং সে জায়গায় দাপটে ব্যাটিং করছে দিনভর স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় বর্ষার মেজাজ। আগামী ৪৮ ঘণ্টা এই অবস্থা চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…
ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…
পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…
অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…