State

উত্তরে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা

সবে কিছুটা অবস্থার উন্নতি হতে শুরু করেছিল উত্তরবঙ্গে। বানভাসি চেহারা থেকে বেরিয়ে জীবন স্বাভাবিক ছন্দে ফিরে এসেছিল। কিন্তু সে সুখে ফের বৃষ্টির ভ্রুকুটি। বিহারের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার জেরে উত্তরবঙ্গের ওপর দিয়ে দক্ষিণবঙ্গ পর্যন্ত সক্রিয় মৌসুমি অক্ষরেখা। তার জেরেই উত্তরবঙ্গে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। এদিন সকাল থেকেই উত্তর দিনাজপুরের বিস্তীর্ণ এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছে। অন্যান্য জেলাতেও আকাশের মুখ ভার। বৃষ্টি হচ্ছে। তবে তার প্রাবল্য তেমন নয়। যদিও এই অবস্থা ক্রমশ বদলে আগামী ২ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

পাশাপাশি দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। এদিন দুপুরের পর কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে ভাল বৃষ্টি হয়েছে। সকালে বৃষ্টি হয়েছে বর্ধমানে। শুক্রবার বিকেল থেকে কলকাতায় যে বৃষ্টি হয়েছে তাতে নাজেহাল হতে হয়েছে শহরবাসীকে। শনিবার ছুটির দিন হওয়ায় অনেকেই এদিন পুজোর বাজার করতে বার হন। কিন্তু দুপুরের পর প্রবল বৃষ্টিতে সমস্যায় পড়তে হয় তাঁদের।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026