State

দক্ষিণে ঘ্যানঘ্যানে বৃষ্টি, উত্তরে ঝমঝম

উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের ওপর তৈরি হয়েছে নিম্নচাপ অক্ষরেখা। তার জেরেই রাজ্য জুড়ে সক্রিয় বর্ষার বৃষ্টি। বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্য জুড়ে বৃষ্টি হচ্ছে। কলকাতায় বেলা বাড়তেই আকাশ কালো করে বৃষ্টি নামে। সেই বৃষ্টি চলেছে দুপুর পর্যন্ত। মাঝে কখনও একটু থেমেছে। ফের চালু হয়েছে। তবে ভাসিয়ে দেওয়ার মত নয়। বরং ঘ্যানঘ্যানে বৃষ্টিতে কাজে বেরিয়ে সমস্যা হয়েছে মানুষের। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই কমবেশি বৃষ্টি হচ্ছে। তবে উত্তরবঙ্গের চেহারাটা একদম আলাদা। কোচবিহার, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গে প্রায় সব জেলায় প্রবল বর্ষণ শুরু হয় সকাল থেকে। অনেক জায়গায় জল দাঁড়িয়ে যায়। উত্তরবঙ্গে এবার বৃষ্টি এতটাই হচ্ছে যে জুলাইয়ের শুরুতেই সেখানে অনেক জায়গায় নদী টইটম্বুর। ফলে কিছুটা হলেও বানভাসি হওয়ার আতঙ্কে ভুগছেন অনেক গ্রামবাসী। উত্তরবঙ্গে ভারী বর্ষণ চলবে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

 

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026