উত্তরবঙ্গে বৃষ্টি হয়েই চলেছে। এদিন প্রবল বৃষ্টিতে কার্শিয়ংয়ের হুইসলখোলায় ৫৫ নম্বর জাতীয় সড়কের ওপর ধস নামে। ফলে রাস্তা বন্ধ হয়ে। সমস্যায় পড়েন আমজনতা।
চলতি বছরে বর্ষার শুরু থেকেই উত্তরবঙ্গে ভাল বৃষ্টি হচ্ছে। তারপর থেকে প্রায়ই বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। উত্তরবঙ্গের নদীগুলি ইতিমধ্যেই জলে টইটম্বুর। অনেক জায়গায় জল পার ছাড়িয়ে ঢুকেছে গ্রামে। ফলে বানভাসি পরিস্থিতির সম্ভাবনা নিয়ে ইতিমধ্যেই সেখানকার মানুষের কপালের ভাঁজ পুরু হয়েছে।
এদিকে উত্তরে নাছোড় বৃষ্টির দাপট অব্যাহত থাকলেও সে তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ অনেকটাই কম। ঝাড়খণ্ডের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত দুর্বল হওয়ায় দক্ষিণবঙ্গে এখনই তেমন বৃষ্টির সম্ভাবনা দেখছেন না আবহবিদেরা।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…