কথায় বলে কারও পৌষ মাস, কারও সর্বনাশ। তা এই অসহ্য গরমকে যদি সর্বনাশ ধরা হয়, তাহলে পৌষ মাস এয়ার কন্ডিশনার প্রস্তুতকারক সংস্থাগুলির। কোনও বাছবিচার নেই। যে সংস্থার এসি হাতের কাছে পাচ্ছেন তাই কিনে নিচ্ছেন মানুষজন। হঠাৎ লাফ দেওয়া এই চাহিদা মেটাতে যোগান দিয়ে কুলিয়ে উঠতে পারছে না সংস্থাগুলি। দামটা বিষয় নয়, গ্রাহকদের চাহিদা একটাই। দ্রুত ইনস্টল করে দিতে হবে মেশিন। গরম যে আর সহ্য হয়না! শুধু কলকাতা বা বাংলা বলে নয়, গোটা ভারতের ছবিটাই কমবেশি এক। সকালে দোকান খোলার অপেক্ষা। কার্যত গ্রাহকরা ঝাঁপিয়ে পড়ছেন দোকানে। টিভি, ফ্রিজ বা ওয়াশিং মেশিন নয়, ৯০ শতাংশ গ্রাহকই ভিড় জমাচ্ছেন এসি মেশিন কিনতে। ফলে এসি প্রস্তুতকারক সংস্থাগুলির এখন নাওয়া খাওয়ার ফুরসত নেই। গরম যত বেশিদিন থাকে ততই তাঁদের মঙ্গল!
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…