মেঘলা আকাশ, প্রতীকী ছবি
অনেক টালবাহানার পর অবশেষে সোমবার খাতায় কলমে রাজ্যে প্রবেশ করল বর্ষা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় বর্ষা ঢুকেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। গত রবিবার থেকেই আকাশের মুখ ভার। ঠান্ডা হাওয়া বইছিল। বৃষ্টিও হয়েছে মাঝেমাঝে। অনেকেই ভেবেছিলেন রবিবাসরীয় সকালেই শহরে বুঝি ঢুকে পড়ল বর্ষা। কিন্তু সেই বৃষ্টিকে প্রাক বর্ষার বৃষ্টি বলে চিহ্নিত করেন আবহবিদেরা। তার ঠিক একদিন পর সোমবার কিন্তু সত্যি সত্যিই এবছরের বর্ষা ঢুকে পড়ল। এদিন সকাল থেকেই আকাশের মুখ ভার। তবে কলকাতায় বৃষ্টি হচ্ছিলনা। বৃষ্টি নামল বিকেলে। কলকাতার অনেক জায়গায় ঝেঁপে বৃষ্টি হয়। সপ্তাহের প্রথম দিনে অফিস ফেরত কলকাতা ভিজে নেয়ে একাকার। তবে অভিযোগ করেননি কেউ। দীর্ঘ দাবদাহ আর চরম অস্বস্তি কাটিয়ে স্বস্তির বৃষ্টিতে প্রাণ জুড়িয়েছে। জুড়িয়েছে শরীর। তাই অফিস থেকে বাড়ি ফিরতে প্যাচপ্যাচে রাস্তাও তাঁদের বিরক্ত করতে পারেনি। খাতায় কলমে রাজ্যে বর্ষা ঢোকার দিন থেকে ৪ দিন পর বর্ষা ঢুকল। জ্যৈষ্ঠ শেষ হতে এখনও ৩ দিনের অপেক্ষা। এই অবস্থায় বর্ষার আগমন এ বছরের মত গরমের তীব্র দহন থেকে মুক্তির বার্তাই বয়ে আনল।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…