National

বর্ষা এল দেশে

খাতায় কলমে কেরালায় বর্ষা ঢোকার কথা ১ জুন। কিন্তু তার ২ দিন আগেই ভারতের দক্ষিণপ্রান্তের এই রাজ্যে ঢুকে পড়ল বর্ষা। কেরালার হাত ধরেই প্রতি বছর ভারতে বর্ষা প্রবেশ করে। তারপর ধীরে ধীরে ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। ২ দিন আগেই বর্ষার আগমনে অন্যান্য জায়গাতেও দ্রুত বর্ষা নামার সম্ভাবনা জোড়ালো হয়েছে। যা দেশের অর্থনীতির জন্য অবশ্যই সুখবর। এদিন শুধু কেরালাই নয়, সাইক্লোন ‘মোরা’-র দাক্ষিণ্যে উত্তরপূর্ব ভারতেও মঙ্গলবার বর্ষা প্রবেশ করল। সেখানেও শুরু হয়েছে বর্ষার বৃষ্টি। উত্তরপূর্ব ভারতে বর্ষার এই আগমনের পুরো কৃতিত্বটাই মোরাকে দিচ্ছেন আবহবিদেরা। এদিকে মোরা-র জেরে উত্তরবঙ্গেও দ্রুত বর্ষা নামার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। কারণ মোরা নিজে যেমন ধেয়ে এসেছে, সঙ্গে টেনে এনেছে মৌসুমি বায়ুকেও। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঠিক কবে বর্ষা ঢুকছে তা এখনও পরিস্কার নয়।

 

News Desk

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026