National

চলতি মরসুমে গরমে মৃত্যু শুরু, মহারাষ্ট্রে প্রাণ গেল ২ জনের

মার্চ মাস এখনও শেষ হয়নি। এখনও গরমের অনেককিছু দেখা বাকি। বাকি এপ্রিল, মে, জুনের দাবদাহ। তার আগেই দেশে গরমে মৃত্যুর ঘটনা শুরু হয়ে গেল। মহারাষ্ট্রে ইতিমধ্যেই প্রবল গরম আগুন ঢালছে। শুরু হয়েছে তাপপ্রবাহও। মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলের আকোলা এলাকায় এদিন দেশের মধ্যে সর্বোচ্চ গরম রেকর্ড হয়েছে। আকোলায় পারদ ছাড়িয়েছে ৪৪ ডিগ্রি সেলসিয়াসের মাত্রা। তার ঠিক পিছনেই রয়েছে ওড়িশার টিটলাগড়। এখানে পারদ চড়েছে ৪৩.৮ ডিগ্রিতে। এদিকে মহারাষ্ট্রের প্রায় অধিকাংশ জায়গাই এদিন প্রবল গরমের শিকার। মহারাষ্ট্রের শোলাপুর ও ঔরঙ্গাবাদ জেলায় ২ ব্যক্তির সানস্ট্রোকে মৃত্যু হয়েছে। এখানেও গরম ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। এই সময়ে এমন গরম বহুকাল দেখেনি মহারাষ্ট্র। যে দুজন ব্যক্তির মৃত্যু হয়েছে তাঁদের দুজনেরই বয়স ৬০-এর ওপর। গরমে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। এদিকে আবহাওয়া দফতর জানাচ্ছে শুধু মহারাষ্ট্র বলেই নয়, উত্তরপ্রদেশ, রাজস্থান, ওড়িশা, মধ্যপ্রদেশ ও গুজরাটের বিভিন্ন জায়গায় এদিন তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। এই সময়ে এমন অস্বাভাবিক গরমে আতঙ্কিত এখানকার মানুষজন। তাঁদের আশঙ্কা, এখনই যদি এই হয় তাহলে গরমকালে কী অবস্থা হবে?  ভেবেই ভয়ে সিঁটিয়ে যাচ্ছেন সকলে।

News Desk

পয়লা বৈশাখে ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভিজবে ১০ জেলা, কোথায় কেমন থাকবে আবহাওয়া

বাঙালি জীবনের এক অন্যতম উৎসব মুখর দিন পয়লা বৈশাখ। কিন্তু সেই পয়লা বৈশাখেই এবার ঝড়বৃষ্টির…

April 13, 2026

মেষ রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

বৃষ রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

মিথুন রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

কর্কট রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

সিংহ রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026