Kolkata

পশ্চিমী ঝঞ্ঝার দেওয়ালে থমকে উত্তুরে হাওয়া, রাজ্যে পারদ চড়ছে

কাশ্মীরে লাগাতার তুষারপাত বাংলাকে উপহার দিয়েছিল হাড় কাঁপানো ঠান্ডা। আর তার কিছু দিনের ব্যবধানে এবার সেই উপত্যকার পশ্চিমী ঝঞ্ঝা শুষে নিচ্ছে মাঘের শেষ ঠান্ডার আমেজটুকু। মাঘের প্রায় মাঝামাঝি পৌঁছে গেল ক্যালেন্ডার। হিসেব বলছে সরস্বতী পুজো শেষ মানেই কার্যত শীতের বিদায়। সেখানে বসন্তের আমেজ জায়গা দখল করতে নেমে পড়ে। তার আগে এই কটাদিনের ঠান্ডার মজাটা শেষ করে দিচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। থমকে দিচ্ছে উত্তুরে হাওয়া। ফলে চড়ছে পারদ। বাড়ছে গরম। মঙ্গলবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৭। স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। আশার কথা একটাই। পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে উত্তুরে হাওয়া বিনাবাধায় ফের ঢুকবে রাজ্যে। যার জেরে ফের সামান্য হলেও শেষ শীতটুকু উপভোগের হয়তো সুযোগ পাবেন সাধারণ মানুষ।

 

News Desk

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026