Kolkata

রাজ্যে অব্যাহত শীতের নাচন, কলকাতা ১১.২!

প্রতিদিনই নিজের গড়া আগের দিনের রেকর্ড ভেঙে দিচ্ছে শীত। কলকাতায় রবিবার তাপমাত্রা আরও নেমেছে। ফলে এই মরসুমের শীতলতম দিন এখনও পর্যন্ত পয়লা মাঘ। এদিন কলকাতার পারদ ছিল ১১.২ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। গতকাল অর্থাৎ পৌষ সংক্রান্তিতে তাপমাত্রা ছিল ১১.৯। গোটা দক্ষিণবঙ্গই শীতের দাপটে কাঁপছে। দক্ষিণবঙ্গের সব জেলায় তাপমাত্রা ১০-এর নিচে নেমে গেছে। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ২ দিন পারদ আরও নামার সম্ভাবনা রয়েছে। সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শৈত্যপ্রবাহ চলবে বলে সতর্ক করেছে তারা। তারপর থেকে অবশ্য ফের উর্ধ্বমুখী হবে পারদ। বাড়বে গরম। তাপমাত্রা ফের পৌঁছে যাবে ১৪ ডিগ্রির আশপাশে।

এদিকে উত্তরবঙ্গের অবস্থা আরও খারাপ। অধিকাংশ জায়গাতেই তাপমাত্রা পৌঁছেছে স্বাভাবিকের চেয়ে ৩-৪ ডিগ্রি নিচে। ফলে হাড়হিম করা ঠান্ডায় ঠকঠক করে কাঁপছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। এদিকে একে রবিবার, তায় আবার কার্যতই জাঁকিয়ে শীত! ফলে এদিন পিকনিক থেকে বিভিন্ন পার্ক। ঘোরার জায়গায় ভিড়ে তিলধারণের জায়গা নেই। সকাল থেকে কলকাতার মোড়ে মোড়ে নজরে পড়েছে গরমের রংবাহারি পোশাকে সেজে পরিবার নিয়ে মানুষের ভিড়। কেউ চলেছেন চিড়িয়াখানা, কেউ ভিক্টোরিয়া, কেউ আবার ইকো পার্ক বা মিলেনিয়াম পার্ক, কারও আবার গন্তব্য যাদুঘর বা ময়দান। এমন শীতের আবহাওয়া পাওয়াই মুশকিল কলকাতায়। তাই সুযোগ যখন পাওয়া গেছে তখন আর সুযোগ নষ্ট করেননি শরহবাসী। পিকনিক স্পটগুলোতেও এদিন উপচে পড়েছে ভিড়। কে‌উ আবার হাজির হয়েছেন একান্ত নিজস্ব বাগানবাড়িতে। সব মিলিয়ে পয়লা মাঘে বাড়ির চারদেওয়াল ধরে রাখতে পারল না কলকাতাবাসীকে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026