National

নিম্নচাপের জেরে বৃষ্টি, তার মাঝে নতুন নিম্নচাপের পূর্বাভাস, কবে ফের নতুন করে শুরু বৃষ্টি

একটা নিম্নচাপের জেরে কয়েকদিন টানা ভিজছে দক্ষিণবঙ্গ। তার মাঝেই আর একটি নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে বলে জানিয়ে দিল আবহাওয়া দফতর। কবে কোথায় তৈরি হচ্ছে নিম্নচাপ।

নিম্নচাপের জেরে চলতি সপ্তাহের প্রায় শুরু থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ। কলকাতাও বাদ নয়। কখনও বেশি তো কখনও কম। বৃষ্টি হচ্ছে। মেঘে ঢাকা থাকছে আকাশ।

এই পরিস্থিতি কবে কাটবে সেই প্রশ্ন যখন সকলের মনে ঘুরপাক খাচ্ছে ঠিক তখনই ফের একটি নতুন নিম্নচাপ তৈরির কথা জানিয়ে দিল আবহাওয়া দফতর।

বঙ্গোপসাগরে ফের জন্ম নিচ্ছে নতুন নিম্নচাপ। আর তা তৈরি হবে আগামী ২৫ অগাস্ট। পূর্বাভাস ছিল আগামী রবিবারের মধ্যে চলতি নিম্নচাপের শেষ হবে। তারপর ঝলমলে আকাশের সম্ভাবনা যেটা তৈরি হয়েছিল তাতে জল ঢেলে দিল নতুন পূর্বাভাস।

উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ সৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছে আবহাওয়া দফতর। যা পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে আগামী ২৫ অগাস্ট থেকে দানা বাঁধবে। ফলে আবার বৃষ্টির সম্ভাবনা।

নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গ উপকূল ও দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বৃষ্টি হবে। বৃষ্টি হবে ওড়িশা জুড়ে। ওড়িশাতেই বেশি বৃষ্টি হবে নতুন তৈরি হওয়া নিম্নচাপের জেরে। এমনই পূর্বাভাস। বৃষ্টি চলবে ২৭ অগাস্ট পর্যন্ত। এই বৃষ্টির জেরে ওড়িশার বেশ কয়েকটি জায়গায় ধস ও কাদাধস নামার সম্ভাবনার পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দফতর।

প্রসঙ্গত একটি নিম্নচাপের জেরে ইতিমধ্যেই ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে প্রভাব পড়েছে। এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু আগামী সপ্তাহেও পিছু ছাড়ছে না বলেই মনে করছেন আবহবিদেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026