State

ফের ভাসতে চলেছে বাংলা, চোখ রাঙাচ্ছে প্রবল বর্ষণ, কবে থেকে শুরু, কতদিন চলবে

বৃষ্টি পিছু ছাড়ার নাম নিচ্ছে না। কয়েকটা দিন হালকা বৃষ্টির ওপর থাকার পর ফের ভারী বৃষ্টি শুরু হচ্ছে দক্ষিণবঙ্গে। কবে থেকে শুরু, কবে পর্যন্ত চলবে এই বৃষ্টি।

শ্রাবণ মাসও শেষ হওয়ার পথে। কিন্তু বৃষ্টির দাপটে এতটুকু রেহাই নেই। গত সপ্তাহে প্রবল বর্ষণের পর চলতি সপ্তাহের শুরু থেকে বৃষ্টি একদম না থামলেও সেই প্রাবল্যটা নেই। কিন্তু সেই স্বস্তি দক্ষিণবঙ্গের জন্য বেশি সময় স্থায়ী হল না।

বৃষ্টি যে একদম থেমেছে তা নয়। কমেছে এই পর্যন্ত। সেটাও আর থাকছে না। ফের প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানাচ্ছে, বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা দক্ষিণবঙ্গের ওপর সরে আসছে।

ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়বে। কয়েকদিন এখন দক্ষিণবঙ্গে ভাল বৃষ্টি হতে চলেছে। যাকে ভারী বর্ষণ বলা যাবে। ইতিমধ্যেই বুধবার থেকে আকাশের মুখ ভার। বৃষ্টির দাপট না বাড়লেও বৃষ্টি হচ্ছে।

বৃহস্পতিবার প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, হাওড়া এবং নদিয়ায় অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট থেকেই যাবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি অতিপ্রবল বৃষ্টি পাবে।

দক্ষিণবঙ্গে গত জুলাই থেকে হয় নিম্নচাপ, নয়তো ঘূর্ণাবর্ত অথবা জোড়া ফলা পিছু ছাড়েনি। ফলে বৃষ্টিও পিছু ছাড়েনি। প্রতিদিনই বৃষ্টি হয়েছে। অগাস্টে পা দিয়েও পরিস্থিতিতে কোনও বদল হয়নি।

এত বৃষ্টি গত কয়েক বছরে এই সময় দেখেনি দক্ষিণবঙ্গ। এদিকে নতুন করে ঘূর্ণাবর্ত চোখ রাঙাচ্ছে দক্ষিণবঙ্গের ওপর ঠিকই, তবে কলকাতা অতি ভারী বৃষ্টি পাবেনা। বরং মাঝারি বৃষ্টি পেতে চলেছে কলকাতা শহর।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026