National

এবার অনেক আগেই ঢুকে পড়ছে বর্ষা, দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দফতর

ভারতে বর্ষা প্রবেশের একটা নির্দিষ্ট সময় রয়েছে। জুনের শুরুতে বর্ষার প্রবেশ ঘটে। কিন্তু এবার তার অনেক আগেই বর্ষা ঢুকে পড়ছে দেশের মূল ভূখণ্ডে। জানিয়ে দিল আবহাওয়া দফতর।

গ্রীষ্মের প্রখর দাবদাহের দহন জ্বালা সহ্য করতে করতে ক্লান্ত মন চায় শান্তির বারিধারা। বর্ষণমুখর দিন। যা শরীর মন জুড়িয়ে দেবে। যদিও একসময় বর্ষার একটানা বৃষ্টিতেও মানুষ বিরক্ত হতে শুরু করেন।

তবে তার আগে গ্রীষ্মের পর বর্ষার দিনগোনাটা সকলের জন্যই এক অধীর অপেক্ষা। এবার সেই চাহিদা অনেক দ্রুত পূরণ হতে চলেছে। আর কিছুদিন পরেই ভারতে ঢুকে পড়তে চলেছে বর্ষা।

আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী ২৭ মে ভারতে বর্ষা প্রবেশ করছে। ২৭ মে কেরালা দিয়ে প্রতিবারের মত দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতে ঢুকে পড়বে। তারপর ছড়িয়ে পড়বে দেশজুড়ে।

খাতায় কলমে ভারতে বর্ষার প্রবেশ ঘটার কথা ১ জুন। ২০০৯ সালে শেষবার এত তাড়াতাড়ি বর্ষা প্রবেশ করেছিল ভারতে। সেবার ২৩ মে বর্ষা ঢোকে কেরালা দিয়ে।

তারপর এই ২০২৫ সালে তার পুনরাবৃত্তি হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এবার ২৭ মে বর্ষা প্রবেশ করবে কেরালা দিয়ে বলে পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

চলতি বছরে আসন্ন বর্ষায় ভারত স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি পাবে বলেই মনে করছেন আবহবিদেরা। এবার ১০৫ শতাংশ বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। আর তা শুরু হবে আগেভাগেই।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, এল নিনো পরিস্থিতি এখন অনেকটাই স্তিমিত। যে এল নিনো প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃষ্টি কমিয়ে দেয়। সেই এল নিনো প্রভাব কম হওয়ায় বৃষ্টির সম্ভাবনা বেড়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026