National

গত ১২৫ বছরে ফেব্রুয়ারিতে এমন কাণ্ড কখনও দেখা যায়নি

গত ১২৫ বছরের মধ্যে এমন এক ফেব্রুয়ারি আগে কখনও দেখা যায়নি। যেমন ফেব্রুয়ারি ২০২৫ সালে দেখা গেল। হাড়ে হাড়ে টের পেয়েছেন সাধারণ মানুষও।

ফেব্রুয়ারি মাস শেষ হয়েছে। ফেব্রুয়ারি মাস মানে মাঘের শেষভাগ আর ফাল্গুনের প্রথমভাগ। এই সময়টা শীতের আমেজ আস্তে আস্তে বিদায় নেওয়ার পালা। আসে বসন্ত। দখিনা বাতাস মানুষের মন প্রাণ জুড়িয়ে দেয়।

সেই প্রেমময় ফেব্রুয়ারি মাসের আনন্দ লুকিয়ে থাকে তার আবহাওয়ার সৌন্দর্যে। না কড়া ঠান্ডা আর নাই গরম। কিন্তু এবার ফেব্রুয়ারি মাসটা তেমন যেন চিনতেই পারেননি দেশের মানুষ।

কোথায় সেই বসন্ত! বরং বেলা বাড়লে রোদের তেজে থাকা দায় হয়েছে। গরম পোশাক তো কবেই আলমারিতে উঠে গেছে। এমনকি দুপুরের দিকে অনেক জায়গায় চালাতে হয়েছে এসি মেশিন পর্যন্ত। ভারতীয় আবহাওয়া দফতরের হিসাব সেই অনুভূতির কারণ স্পষ্ট করেছে।

১৯০১ সাল থেকে ভারতে মাস ধরে আবহাওয়ার রেকর্ড রাখা শুরু হয়। দেখা গেছে গত ১২৫ বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে ২০২৫ সালের ফেব্রুয়ারিই সবচেয়ে উষ্ণ ফেব্রুয়ারি মাস। যা ১৯০১ সাল থেকে এখনও হয়নি।

খতিয়ান বলছে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.৩৪ ডিগ্রি বেশি ছিল। ফেব্রুয়ারিতে যে গরম টের পাওয়া যাবে তার ইঙ্গিত গত জানুয়ারিতেই পাওয়া গিয়েছিল।

এবার জানুয়ারি মাসে যে গরম অনুভূত হয়েছে তা ১৯০১ সাল থেকে এখনও পর্যন্ত নেওয়া রেকর্ড অনুযায়ী তৃতীয় সর্বোচ্চ। তারই হাত ধরে ফেব্রুয়ারি আরও গরম হয়েছে। সকলেরই প্রশ্ন ফেব্রুয়ারিতেই যদি এই অবস্থা তাহলে মার্চ, এপ্রিল বা মে মাসে কি হবে? বাড়ি থেকে বার হওয়ায়ই দায় না হয়।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026