ফাইল : আলিপুর আবহাওয়া দফতর, নিজস্ব চিত্র
নামতে শুরু করেছিল তাপমাত্রার পারদ। খুশিতে মন ভরে উঠেছিল কলকাতাবাসীর। এই তো সামান্য কটা দিন শীত। সেই কটাদিনে জাঁকিয়ে ঠান্ডা না পড়লে কী আর ভাল লাগে! কিন্তু সে সুখ একদিনের বেশি স্থায়ী হল না। পারদ ১২ ছোঁয়ার পর ফের তা উর্ধ্বমুখী। সৌজন্যে আন্দামানের কাছে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ। যার জেরে এদিন কলকাতার তাপমাত্রার পারদ ছুঁয়েছে ১৪.৯ ডিগ্রি সেলসিয়াসে। অবশ্য ডিসেম্বরের ১৯ তারিখে দাঁড়িয়ে যা অনভিপ্রেত। আবহবিদরা জানিয়েছেন, নিম্নচাপটি যতদিন থাকবে ততদিন বাধা পাবে উত্তুরে হাওয়া। ফলে শীত সেভাবে পড়তে পারবে না কলকাতায়। সামনের সপ্তাহেই বড়দিন। ইতিমধ্যেই ছুটির মেজাজে শহরবাসী। তাই বড়দিনের আগে নিম্নচাপ কেটে শীত পড়বে, এই আশাতেই রয়েছেন তাঁরা।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…