World

এমন জানুয়ারি মাস এই পৃথিবী আগে কখনও দেখেনি

২০২৫ সালের জানুয়ারি মাস ছেড়ে এখন ফেব্রুয়ারিতে রয়েছে বিশ্ব। তবে ফেলে আসা এমন জানুয়ারি মাস এই প্রথম দেখল বিশ্ব।

জানুয়ারি মাস শেষ হয়ে ক্যালেন্ডার এখন ফেব্রুয়ারি মাসে। সবে ফেলে আসা এমন জানুয়ারি কিন্তু আগে দেখেনি এ বিশ্ব। এই প্রথম এমন জানুয়ারি মাসের সাক্ষী হলেন মানুষ।

আবহবিদরা বলছেন প্রশান্ত মহাসাগরের ওপর লা নিনা-র প্রভাব রয়েছে। যাতে কিছুটা ঠান্ডা হওয়ার কথা উষ্ণায়ন। কিন্তু এই জানুয়ারি লা নিনা-কেও সাময়িক করে দিল।

কারণ বিশ্বজুড়েই ফেলে আসা জানুয়ারি মাসের গড় পারদ চড়েছে। যা আগে কখনও কোনও জানুয়ারিতে হয়নি। ১৯৯১ থেকে ২০০০-এর গড় ধরে ইউরোপে জানুয়ারিতে পারদ চড়েছে ২.৫১ ডিগ্রি।

এমনকি সাইবেরিয়া, আলাস্কা, কানাডার মত শীত প্রধান স্থানেও পারদ চড়েছে। কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস এই পারদ চড়ার বিষয়টি তাদের রিপোর্টে সামনে এনেছে। যা এই জানুয়ারিকে কার্যত একটা রেকর্ড গড়া জানুয়ারি বানিয়ে দিয়েছে। অবশ্যই উত্তাপ বৃদ্ধির নিরিখে।

এল নিনো প্রভাব এবার অনেকটাই কম। কারণ প্রশান্ত মহাসাগরে এখন লা নিনা-র দাপট। যার প্রভাবে উত্তাপের চরমভাব কিছুটা হলেও কমে। বরং বৃষ্টির সম্ভাবনা বাড়ে।

যে বৃষ্টি আবহাওয়াকে কিছুটা হলেও অতি প্রবল গরম থেকে রেহাই দেয়। পারদের উত্থানেও লাগাম দেয়। এবার তেমন কিছু আশা করছে বিশ্ব।

কিন্তু জানুয়ারি মাসেই গোটা বিশ্ব যে পারদ উত্থান দেখল তাতে গ্রীষ্মে পারদ ঠিক কোথায় চড়বে তা পরিস্কার নয়। এখন ফেব্রুয়ারি মাসের দিকে নজর রাখছেন সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026