অঘ্রাণের শেষ দিনে কনকনে ঠান্ডা দিয়ে পৌষের আবাহন সারল প্রকৃতি। হঠাৎ নামা পারদে আপাতত কাঁপছে কলকাতা। কলকাতার পারদ নেমেছে ১২.৭ ডিগ্রিতে। স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম! এতদিন ১৪-১৫-এ ঘোরাঘুরি করা ঠান্ডা হঠাৎ নিম্নমুখী হওয়ায় ঠান্ডার অনুভূতিটা একটু বেশিই জড়সড় করে দিয়েছে কলকাতাবাসীকে। বাড়িতে বাড়িতে এদিনই বেরিয়েছে লেপ, কম্বল। গায়ে সকালেও দেখা যাচ্ছে সোয়েটার। রোদের তেজ বেশ কম। উত্তুরে ঠান্ডা হাওয়ার দাপট মালুম দিচ্ছে কাঁপুনি। শুধু কলকাতা নয়, পারদ নেমেছে গোটা দক্ষিণবঙ্গেই। অধিকাংশ জায়গায় তাপমাত্রা ১০ ডিগ্রির অনেক নিচে নেমে গেছে। এককথায় গোটা দক্ষিণবঙ্গ ঠান্ডায় কাঁপছে। তারিয়ে উপভোগও করছে শীতের দারুণ অনুভূতি। গরম পোশাক, পিঠেপুলি, শীতের আনাজ, কমলালেবুতে মনে বেশ একটা ছুটির আমেজ। সামনে বড়দিন। তার আগে এমন একটা ঠান্ডাই প্রাণপণে চাইছিলেন সকলে। আবহাওয়া দফতর জানিয়েছে শীতের এই অনুভূতি এখন বেশ কয়েকদিন বজায় থাকবে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…