World

এবছরের মত অগাস্ট এর আগে কেউ কখনও দেখেননি

২০২৪ সালের অগাস্ট মাস ছেড়ে শুরু হয়েছে সেপ্টেম্বর মাস। সবে ফেলে আসা এমন অগাস্ট মাস এর আগে কেউ কখনও দেখেননি।

সবে ২০২৪ সালের অগাস্ট মাস ফেলে এসেছেন বিশ্ববাসী। তবে এমন অগাস্ট মাস এর আগে কখনও দেখেননি তাঁরা। ২০২৩ সালেও এমনই এক চিত্র দেখেছিলেন তাঁরা। ২০২৪ তাকেও ছাপিয়ে গেল। মাত্র ১ বছরের মধ্যে রেকর্ড বদলে দিল পারদ।

এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে উষ্ণ অগাস্ট হিসাবে চিহ্নিত হয়েছে ২০২৪ সালের অগাস্ট মাস। যে মাসে গড় ভূমি সংলগ্ন বাতাসের উষ্ণতা ১৬.৮২ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। ১৯৯১ থেকে ২০২০ সাল পর্যন্ত নেওয়া গড় ভূমি সংলগ্ন বাতাসের উষ্ণতার চেয়ে ০.৭১ ডিগ্রি সেলসিয়াস বেশি। এটাই এখনও সর্বোচ্চ।

বিশ্বজুড়ে অসহ্য গরম এক অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করেছে। যা ক্রমশ এক ভয়ংকর পরিস্থিতির জন্ম দিচ্ছে। অচেনা গরমে বহু মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। প্রাণও যাচ্ছে।

চলতি বছরের জুন থেকে অগাস্ট সর্বকালের সবচেয়ে উষ্ণ সময় বলে চিহ্নিত হয়েছে। এমন এক পরিস্থিতিতে ২০২৪ সাল বিশ্বের উষ্ণতম বছর বলে চিহ্নিত হল।

বিশ্ব উষ্ণায়ন এমন এক পরিস্থিতির সৃষ্টি করেছে যা খুব দ্রুত বিশ্বের আবহাওয়া বদলে দিচ্ছে। প্রতিটি জায়গার সারা বছরের একটা আবহাওয়া পরিবর্তন থাকে। যার সঙ্গে স্থানীয়রা অভ্যস্ত।

কিন্তু গত কয়েক বছরে বিশ্ব উষ্ণায়ন চেনা আবহাওয়া বদলে দিয়েছে। কলকাতাই ২০২৪ সালে যে ভয়ংকর গরমের সম্মুখীন হয়েছিল তা এর আগে কখনও কেউ দেখেনি। পারদ ৪৩ ডিগ্রিও পার করেছিল কলকাতায়। যা সর্বকালের রেকর্ড।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026