National

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, কেমন বৃষ্টি অপেক্ষা করছে, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জেরে বদলে যেতে চলেছে আবহাওয়া। কেমন বৃষ্টি অপেক্ষা করছে আগামী দিনগুলোতে, তার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

সেপ্টেম্বর জুড়েই বঙ্গোপসাগরে যে একের পর এক নিম্নচাপ তৈরি হবে তা আগেই স্পষ্ট করেছে আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে সেপ্টেম্বর জুড়ে প্রতি সপ্তাহেই একটা করে নিম্নচাপ সৃষ্টি হবে বলেই পূর্বাভাস। ফলে তার প্রভাব যে এ রাজ্যে পড়বে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

বৃহস্পতিবারই একটি নিম্নচাপের জন্ম হচ্ছে পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। যা ক্রমশ শক্তি বাড়াবে। এর জেরে পশ্চিমবঙ্গের আবহাওয়া কিছুটা হলেও বদলাবে।

দক্ষিণবঙ্গ জুড়েই আগামী ৫ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস এখনই নেই। উত্তরবঙ্গে তুলনায় বেশি বৃষ্টি হবে বৃহস্পতিবার পর্যন্ত।

অন্যদিকে গুজরাটের পরিস্থিতি এখনও শোচনীয়। চিন্তা আরও বাড়িয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। কারণ বঙ্গোপসাগরে যেমন একটি নিম্নচাপ তৈরি হচ্ছে, তেমন আরবসাগরেও একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তার জেরে বিধ্বস্ত গুজরাটে আরও বৃষ্টি পরিস্থিতিকে আগামী কয়েকদিনে আরও ঘোরাল আকার দিতে পারে।

এদিকে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার পরিস্থিতিও ভয়ংকর। বহু এলাকা জলের তলায়। গাড়িগুলো ভাসছে বন্যার জলে। এরমধ্যেই উপকূলীয় অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। যা নতুন করে বিজয়ওয়াড়ার পরিস্থিতি খারাপ করতে পারে বলে আশঙ্কা।

বৃষ্টির পূর্বাভাস রয়েছে তেলেঙ্গানার জন্যও। আবহাওয়া দফতর সেপ্টেম্বরের শুরুতেই পরিস্কার করে দিয়েছে সেপ্টেম্বর জুড়েই ভারী বৃষ্টির ধাক্কা সামলাতে হবে সিংহভাগ ভারতকে। তা যে ইতিমধ্যেই তার ভ্রুকুটি শুরু করে দিয়েছে তা স্পষ্ট।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026