National

বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দফতর

বর্ষা নিয়ে এবার বড় আপডেট দিল আবহাওয়া দফতর। দেশে বর্ষা প্রবেশ করেছে আগাম। দক্ষিণবঙ্গে বর্ষার দেখা নেই। তারমধ্যেই এল নতুন আপডেট।

এবার ভারতে বর্ষা প্রবেশ করেছে ৩১ মে। কেরালা দিয়ে যেমন প্রতিবছর দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতে প্রবেশ করে, তেমনই হয়েছে। ওদিনই উত্তরপূর্ব ভারতেও বর্ষার প্রবেশ ঘটেছে। যার হাত ধরে উত্তরবঙ্গে বর্ষা আগেই প্রবেশ করে সেখানে অতিবৃষ্টি ঝরাচ্ছে।

আবার দক্ষিণবঙ্গে যবে বর্ষা ঢোকার কথা ছিল তারপর অনেকগুলো দিন কেটে গেলেও বর্ষার দেখা নেই। এখন কেবল আকাশটা মেঘলা করে আছে। বৃষ্টি সেভাবে নেই।

কবে বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করবে তাও পরিস্কার করে জানাতে পারছে না আবহাওয়া দফতর। যদিও এর আগে ১৯ জুন বর্ষা প্রবেশের পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস।

এরমধ্যেই মৌসম ভবন বর্ষা নিয়ে নতুন আপডেট দিল। এবার লা নিনার প্রভাবে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল ভারতীয় আবহাওয়া দফতর। এবার তারা নতুন আপডেটে সেই অবস্থান থেকে না সরলেও জানিয়ে দিল এবার জুনে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি পেতে চলেছে দেশ।

জুনে দক্ষিণবঙ্গে অতি কম এবং উত্তরবঙ্গে অতিবৃষ্টি হচ্ছে। কিন্তু দেশজুড়ে সার্বিকভাবে বৃষ্টির পরিমাণ কম। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আগাম দেশে প্রবেশ করলেও তার ছড়িয়ে পড়া অত্যন্ত মন্থর গতিতে হচ্ছে।

এর ফলে বৃষ্টি কম হচ্ছে। মৌসম ভবন জানাচ্ছে, দীর্ঘ সময়ের গড় বৃষ্টিপাতের সঙ্গে তুলনা করলে চলতি বছরের জুনের ১৮ তারিখ পর্যন্ত দেশে ২০ শতাংশ বৃষ্টি কম হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026