Kolkata

বসন্তের বাতাসে ফিরল ঠান্ডার পরশ, আবার কি শীত ফিরছে

যাঁরা গরম পড়ে গেছে ভেবে শীতের পোশাক সব কেচে তুলে ফেলেছিলেন সোমবার সকালে তাঁরা অনেকেই সমস্যায় পড়েন। সকালে রীতিমত ঠান্ডার পরশ ছিল বাতাসে।

মাঘ বিদায়ের সঙ্গে যে শীত বিদায় নিশ্চিত হয়েছে বলেই মনে করেছিলেন সকলে। সেইমত গরমও বাড়ছিল। পারদ ফেব্রুয়ারির মধ্যভাগে এমন চড়ে যে অনেকেই চিন্তায় পড়েছিলেন ফেব্রুয়ারিতেই যদি এমন অবস্থা হয় তাহলে মার্চ, এপ্রিল, মে-তে কি হবে? কিন্তু তারপরই আসে বৃষ্টির পূর্বাভাস।

সেই পূর্বাভাসমত বৃষ্টিও হয় রাজ্যের বিভিন্ন জেলায়। আর সেই বৃষ্টির হাত ধরে লাফিয়ে চড়া পারদ ফের নেমে আসে। বসন্তের হাওয়াও গায়ে লাগছিল বেশ। কিন্তু সোমবার ভোরে রীতিমত ঠান্ডার পরশ পেয়েছেন মানুষ।

কলকাতা থেকে জেলা সর্বত্রই একই অনুভূতি। অনেকেই আর ঠান্ডার সম্ভাবনা নেই ভেবে গরম পোশাক সব কেচে তুলে ফেলেছিলেন। তাঁরা এদিন বিপদে পড়ে যান। যে ঠান্ডার অনুভূতি এদিন ছিল তাতে গায়ে শাল বা গরম পোশাকের দরকার পড়ছিল।

বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ তো আছেই, সেই সঙ্গে আবার মধ্য ভারতে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত এ রাজ্যে বৃষ্টির পরিবেশ বজায় রেখেছে। বৃষ্টি হচ্ছে বিভিন্ন জেলায়।

আর সেই বৃষ্টির হাত ধরে নেমে আসা পারদ ফের ফেরাল শীত শীত ভাব। যদিও তা ক্ষণস্থায়ী। বৃষ্টির প্রভাব ২-৩ দিনের মধ্যে কেটে গেলেই ফের পারদ চড়া শুরু হয়ে যাবে বলে জানাচ্ছেন আবহবিদেরা। তাই শীত আর ফিরবে না। তবে বসন্তে এই শীতের পরশ অনেককে শীত ফেরার সম্ভাবনার কথা ভাবিয়েছে।

News Desk

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026