SciTech

রাতের ঘুম কেড়ে নতুন রেকর্ড গড়তে চলেছে ফেব্রুয়ারি

বছরের সবচেয়ে ছোট মাস ফেব্রুয়ারি এবার এক নতুন রেকর্ডের অপেক্ষায়। এদিকে রেকর্ডের কথা শুনেই রাতের ঘুম উড়েছে বিশ্ববাসীর।

যে কোনও বছরের সবচেয়ে ছোট মাস হল ফেব্রুয়ারি। বসন্তের সময়। বিশ্বজুড়েই বসন্তের প্রতি মানুষের অমোঘ টান থাকে। হাড় কাঁপানো শীত কমে আলতো গরমের ছোঁয়া। শুষ্ক প্রকৃতির ফের রঙিন হয়ে ওঠা। ঝরাপাতা গাছে কচি পাতার উঁকিঝুঁকি। এই মনোরম মাসটিই এখন বিশ্ববাসীর ঘুম কেড়ে নিচ্ছে। কারণ এক নতুন রেকর্ড গড়তে চলেছে চলতি ফেব্রুয়ারি মাস।

বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে গরম ফেব্রুয়ারি হতে চলেছে। ২০২৩ সালেই ফেব্রুয়ারি মাসের গরম চিন্তায় ফেলেছিল বিশ্ববাসীকে। এবার তার চেয়েও অনেক বেশি গরম রেকর্ড হয়েছে বিশ্বের নানা প্রান্তে।

এর কারণ হিসাবে ২টি বিষয়কে তুলে ধরছেন বিশেষজ্ঞেরা। একটি হল মানুষের নিজের হাতে তৈরি করা বিশ্ব উষ্ণায়ন। মানুষের লাগাতার ভুলের জেরে এখন বিশ্বের প্রতিটি কোণার মানুষ চরম গরম ভোগ করছেন।

দ্বিতীয় কারণটি হল এল নিনো প্রভাব। সমুদ্রের জলের তাপমাত্রা বৃদ্ধি যে পরিবেশের ওপর প্রভাব ফেলবে তা স্বাভাবিক। কারণ বিশ্বের অধিকাংশটাই জল।

সেই জল গরম হওয়া মানে তার সরাসরি প্রভাব পড়ছে প্রকৃতির ওপর। তার জেরেও পারদ চড়ছে। বিশ্ব উষ্ণায়ন ও এল নিনো, এই জোড়া ফলায় এবার উষ্ণতম ফেব্রুয়ারির মধ্যে দিয়ে যাচ্ছে গোটা বিশ্ব।

অনেকের প্রশ্ন ফেব্রুয়ারিতেই যদি এই পরিস্থিতি হয় তাহলে এপ্রিল, মে, জুন মাসে কি হবে? এখন থেকেই সে কল্পনা করে শিউরে উঠছেন বিশ্ববাসী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026