অবশেষে কিছুটা হলেও নামল কলকাতার পারদ। শুক্রবার সকাল থেকে ঠান্ডার অনুভূতি কিছুটা হলেও টের পাচ্ছেন শহরবাসী। সঙ্গে উত্তুরে ঠান্ডা হাওয়ার দাপট। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। একদিনে প্রায় দেড় ডিগ্রি পড়েছে তাপমাত্রার পারদ। তবে এখনও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি বলেই জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি হাওয়া অফিস আরও জানিয়েছে, তাপমাত্রা কমলেও তা স্থায়ী হওয়ার সম্ভাবনা কম। বঙ্গোপসাগরে ভরদার দাপটে ফের পারদ চড়তে পারে। ফলে গরম বাড়বে। এদিকে প্রবল কুয়াশা আর ঠান্ডায় কাবু গোটা উত্তর ভারত। কুয়াশার জন্য যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত। বিমান ওঠানামা করছে দেরিতে। কিছু বিমান দৃশ্যমানতার অভাবে বাতিল হচ্ছে। বাতিল হচ্ছে ট্রেনও। শুক্রবার পূর্বা এক্সপ্রেস ও উপাসনা এক্সপ্রেস বাতিল করা হয়েছে। অস্বাভাবিক দেরিতে চলছে ডাউন অমৃতসর মেল, কালকা মেল, যোধপুর-হাওড়া এক্সপ্রেস, বিভূতি এক্সপ্রেস, দূন এক্সপ্রেস, মুম্বই মেল সহ বহু ট্রেন।
চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…
ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…
পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…
অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…