Kolkata

ঠান্ডা হাওয়ার দাপট, ফের ফিরছে শীতের ছোঁয়া

আস্তে আস্তে যেভাবে গরম বাড়ছিল তাতে সকলেই প্রায় ধরে নিয়েছিলেন এবারের মত শেষ শীত। কিন্তু রাজ্যে শীত শেষ হয়েও হইল না।

শেষ হয়েও হইল না শেষ। শীতের পরশ এখনও বাকি। যদিও মাঘের প্রায় শেষ লগ্নে পৌঁছে গেছে ক্যালেন্ডার। এ রাজ্যে ধরাই হয় সরস্বতী পুজো যাওয়া মানেই বসন্তের আগমন। গত কয়েকদিনে আস্তে আস্তে গরম বাড়ছিল। তাপমাত্রার সর্বোচ্চ ও সর্বনিম্ন ডিগ্রি বৃদ্ধি পাচ্ছিল।

কিন্তু শীত বুঝতেও দেয়নি যে তার দিন এখনও ফুরোয়নি। সকলে যখন ধরেই নিয়েছিলেন শীতের বিদায় হয়ে গিয়েছে। এবার বসন্ত। তাঁদের ভুল প্রমাণ করে মাত্র ১ দিনের ব্যবধানে এক ধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি কমে ১৬ ডিগ্রির ঘরে পৌঁছেছে বৃহস্পতিবার।

এই নিম্নগতি বজায় থাকবে বলেই জানাচ্ছেন আবহবিদেরা। ফলে সর্বনিম্ন পারদ আরও কিছুটা নামতে পারে। কলকাতায় কমা মানে জেলায় আরও কমা। ফলে সরস্বতী পুজোর আগে শেষ একটা পরশ দিয়ে যেতে সবদিক থেকে তৈরি শীত।

শীতের এই পরশ কতদিন থাকবে? বিশেষজ্ঞেরা মনে করছেন মাঘ মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শীতও তার পাততাড়ি গুটিয়ে নেবে। চলতি সপ্তাহে ঠান্ডার পরশ শেষ শীতের আনন্দটা উপভোগ করার সুযোগ দেবে।

আগামী সপ্তাহে সরস্বতী পুজো রয়েছে। তারপর থেকেই আস্তে আস্তে বসন্তের আবহে ঢেকে যাবে চারধার। তবে তার আগে এ মরসুমে শেষবারের মত সপ্তাহান্তে শীত উপভোগ করতে তৈরি সকলেই।

শহর থেকে গ্রাম সর্বত্রই শীত প্রেমী মানুষ অপেক্ষা করছেন ফের একবার গরম পোশাকে শরীর মুড়ে শীতের মজাটা উপভোগ করে নিতে। তারপর তো টানা গরম আর বর্ষার দাপট সহ্য করতেই হবে।

News Desk

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026