Kolkata

একদিনে লাফিয়ে নামল পারদ, কবে পর্যন্ত চলবে এই শীতের ইনিংস

ডিসেম্বর শেষ করে জানুয়ারিও কিছুটা পার হয়ে গেল। তাও শীতের দেখা ছিলনা। এবার কিন্তু সেই শীত নতুন ইনিংস শুরু করল।

এ রাজ্যে শীত নিয়ে মানুষের মন খারাপটা বেড়েই চলেছিল। ডিসেম্বরের শেষটা জমিয়ে ঠান্ডায় কাটানোর যে পরিকল্পনা মানুষজন অনেকদিন আগে থেকেই করে রেখেছিলেন তাতে জল ঢেলে দেয় বিরূপ আবহাওয়া। ঠান্ডা দূরে থাক, বরং পারদ বেশ উপরেই থেকেছে ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুতে।

তবে কি এবার আর ঠান্ডাই পড়বে না? এমন প্রশ্ন মানুষের মনে উঁকি দিচ্ছিল। কিন্তু কখনও পশ্চিমী ঝঞ্ঝা, তো কখনও ঘূর্ণাবর্ত আবার কখনও নিম্নচাপ, কিছু না কিছু এ রাজ্যে, প্রধানত দক্ষিণবঙ্গে ঠান্ডা পড়তে দিচ্ছিল না। বাধা দিচ্ছিল উত্তুরে হাওয়ার অবাধ গতিকে।

কিন্তু সেসব কেটে এখন আকাশ মুক্ত হয়েছে। তাই বৃহস্পতি আর শুক্রবারের আবহাওয়ায় আমূল পরিবর্তন পেলেন রাজ্যবাসী। বৃহস্পতিবার যেখানে কলকাতায় সর্বনিম্ন পারদ ১৭ ডিগ্রির ওপর থেকেছে সেখানে শুক্রবারই তা নেমে গিয়েছে ১৪ ডিগ্রির ঘরে।

এক দিনের মধ্যে এক ধাক্কায় এতটা পতন খুব স্বাভাবিকভাবেই মানুষের শরীরকে নাড়া দিয়েছে। বুঝিয়ে দিয়েছে শীত এখনও তার ইনিংস শেষ করেনি। এখনও তার দাপট দেখানো বাকি।

আবহবিদরা জানাচ্ছেন, এখন উত্তুরে হাওয়ার অবাধ গতি নিশ্চিত হয়েছে। ফলে দ্রুত পারদ পতন স্বাভাবিক। আরও কিছুটা কমবে পারদ। অন্তত মকরসংক্রান্তি ও তার পরদিন পর্যন্ত ঠান্ডার এই ইনিংস চলবে।

ফলে কয়েকদিন অন্তত জমিয়ে ঠান্ডা উপভোগের সুযোগ পাবে শহর থেকে গ্রাম। এরমধ্যেই সপ্তাহান্ত, এরমধ্যেই মকরসংক্রান্তি, ফলে এই কটা দিন দারুণ উপভোগ্য হতে পারে সকলের জন্য।

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026