Kolkata

ঠান্ডা উধাও, ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব পড়তে চলেছে দক্ষিণবঙ্গে

বেশ একটু একটু করে ঠান্ডা পড়ছিল। কিন্তু সে রাস্তা রুখে দিল বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়। ভিজতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা।

ডিসেম্বর পড়ে গেছে। কিন্তু শীতের দেখা নেই। এখনও অনেক বাড়িতেই দিব্যি ফ্যান চলছে। ফ্যান ছাড়া বেশিক্ষণ থাকা যাচ্ছেনা। কিন্তু কিছুদিন আগেও এমন অবস্থা ছিলনা। বরং বেশ একটু একটু করে শীত পড়ছিল। এখন কোথায় গেল সেই শীতের পরশ? এই ঠান্ডা উধাওয়ের পিছনে হাত রয়েছে বঙ্গোপসাগরে তৈরি হতে চলা একটি ঘূর্ণিঝড়ের।

দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি একটি গভীর নিম্নচাপ অচিরেই ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে এগিয়ে আসতে চলেছে। পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে ঘূর্ণিঝড়টি আগামী ৫ ডিসেম্বর স্থলভাগে প্রবেশ করার কথা। দক্ষিণ কর্ণাটকের মছলিপত্তনমের কাছ দিয়ে তা স্থলভাগে প্রবেশ করবে বলে মনে করছেন আবহবিদেরা।

এই ঘূর্ণিঝড়ের প্রবল প্রভাব পশ্চিমবঙ্গের ওপর পড়বে না ঠিকই, তবে একদম রেহাইও পাবেনা বাংলা। ঘূর্ণিঝড়ের কারণে এ রাজ্যে প্রচুর জলীয় বাষ্পের প্রবেশ ঘটতে চলেছে। যার জেরে আগামী ৬, ৭ ডিসেম্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ রাজ্যের বেশ কয়েকটি জেলায়।

হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, ২ মেদিনীপুর ও ঝাড়গ্রামে। তারপর অবশ্য আকাশ পরিস্কার হয়ে যাবে।

তবে এই ঘূর্ণিঝড়, বৃষ্টির সম্ভাবনায় ডিসেম্বরের শুরুতে শীতের দফারফা হচ্ছে। ঠান্ডা সে অর্থে পড়বে না অন্তত ৭ ডিসেম্বর পর্যন্ত। ৮ তারিখের পর থেকে আবহাওয়ায় পরিবর্তন হতে পারে। তখন যদি সব ঠিকঠাক থাকে তাহলে শীতের দাপট বাড়তে পারে। তার আগে কিন্তু এখন যে আবহাওয়া বিরাজ করছে তাই থাকবে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026