National

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ, রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কতটা

সকাল থেকেই আকাশের মুখ ভার। ঝলমলে দিন উধাও। বেশ একটা শীতের যে আমেজ ক্রমশ তার দাপট বাড়াচ্ছিল তাও উধাও হয়েছে। সবই হয়েছে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ। যা এ রাজ্যে শীতের আমেজ একদম নষ্ট করে দিয়েছে। বরং সে জায়গায় বুধবার সকাল থেকেই একটা মেঘে ঢাকা আকাশ মানুষের মন খারাপ করাচ্ছে। মেঘে ঢাকা আকাশের ফাঁক গলে দুএকবার রোদের আলতো রেখা বেলার দিকে মিললেও দুপুরের পর তাও উধাও।

এর কারণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ। যা ক্রমশ শক্তি বাড়াচ্ছে। খুব দ্রুত তা গভীর নিম্নচাপের চেহারা নেবে। তারপর আরও শক্তি বাড়িয়ে তা একটি ঘূর্ণিঝড়ের চেহারা নিতে চলেছে।

এই গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব দিকে তার শক্তি সঞ্চয় করছে। তার জেরেই দক্ষিণবঙ্গের একটা বড় অংশ জুড়ে মেঘের আস্তরণ ঢেকেছে সূর্যের মুখ।

এখন মানুষের প্রশ্ন তাহলে কি এই নিম্নচাপের জেরে বা আগামী দিনে তা ঘূর্ণিঝড়ে পরিণত হলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে? ডিসেম্বরের শুরুতেই কি তবে ফের বৃষ্টিতে ভিজতে হবে? আবহাওয়া দফতর অবশ্য জানাচ্ছে তেমনটা হওয়ার সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিনে আবহাওয়া শুকনোই থাকবে বলে পূর্বাভাস। কেবল মেঘের আস্তরণে সূর্য ঢাকা পড়তে পারে। যেটা হবে তা হল শীতের আমেজ উধাও হওয়া।

শীতের যে আমেজ ক্রমশ দক্ষিণবঙ্গে ছড়িয়ে পড়ছিল তা আগামী কয়েকদিন থাকবেনা। বরং তাপমাত্রা আরও বাড়বে। শীত উধাও হয়ে গরম গরম লাগতে পারে। যা ডিসেম্বরের প্রায় শুরুতে পৌঁছে একেবারেই অনভিপ্রেত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026