National

চলতি সপ্তাহে কবে কোথায় কেমন বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

পশ্চিমবঙ্গে তেমন একটা বৃষ্টি গত সপ্তাহের শেষের দিকে নজরে পড়েনি। তবে চলতি সপ্তাহে বৃষ্টি হবে। কোথায় কবে কেমন বৃষ্টি হবে তার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

গত সপ্তাহের প্রথম ও মধ্যভাগে ভালই ভিজেছে পশ্চিমবঙ্গের একটা বড় অংশ। কলকাতাতেও ভাল বৃষ্টি হয়েছে। সপ্তাহ যত শেষের দিকে গড়িয়েছিল, ততই বৃষ্টির দাপটও কমেছিল। ভাদ্র শেষের রোদে গা পুড়েছিল। সোমবার বিশ্বকর্মা পুজোর দিনে আকাশে মেঘের আবার দেখা মেলে। আবহাওয়া দফতর জানাচ্ছে এ সপ্তাহে বৃষ্টি হবে। রাজ্য জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, হিমালয় লাগোয়া পশ্চিমবঙ্গে অর্থাৎ উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সব দিন নয়। এই অংশ প্রবল বৃষ্টির মুখে পড়তে পারে আগামী বুধবার ও শুক্রবার।

অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মাঝারি থেকে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ও শুক্রবার। বাকি দিনগুলোয় হালকা বৃষ্টি হতেও পারে।

আশ্বিন মাসে পা দেওয়া বাংলায় বৃষ্টির স্পেল কতদিন চলবে তা এখনও পরিস্কার নয়। তবে জুলাই মাসের শেষ পর্যন্ত শুকিয়ে থাকা বাংলায় অগাস্ট ও সেপ্টেম্বরে অনেকটাই ভাল বর্ষা হয়েছে। যা অবশ্যই কৃষকদের জন্য ভাল খবর।

চলতি সপ্তাহে দেশের বিভিন্ন প্রান্তেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গুজরাট, রাজস্থান ফের প্রবল বৃষ্টির মুখে পড়তে চলেছে মঙ্গলবারই। ওড়িশায় বুধ ও বৃহস্পতিবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিহারেও বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছত্তিসগড়ে বুধবার ও শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ ভারতে তেমন বৃষ্টির পূর্বাভাস নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026