National

অসহ্য গরম থেকে রেহাই দেওয়া বৃষ্টি চলবে কতদিন, জানাল আবহাওয়া দফতর

গত ২ দিন ধরে অস্বস্তিকর ভ্যাপসা একটা গরমে নাজেহাল হয়ে পড়েছিলেন আমজনতা। তার থেকে রেহাই দিল শনিবারের বৃষ্টি। কতদিন চলবে এই বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

আকাশে হালকা মেঘের আস্তরণ। সেই আস্তরণ ভেদ করে একটা আবছা রোদ এসে পড়ছিল। শুনে মনে হতে পারে বেশ মনোরম পরিবেশ। কিন্তু তা যে কতটা অস্বস্তিকর তা হাড়ে হাড়ে জানেন সাধারণ মানুষ। বৃষ্টি মাঝে মধ্যে দু এক পশলা হয়েছে। কোথাও তার চেয়ে একটু বেশি। কিন্তু ফ্যানের তলায় বসেও মানুষ ঘেমেছেন।

একটা অসহ্য আবহাওয়া পেয়ে বসেছিল। অনেকের মুখেই শোনা যাচ্ছিল এমন অদ্ভুত গরম দেখা যায়নি। এল নিনো-র সক্রিয়তা এমনিতেই এবার এক অচেনা অস্বস্তিকর পরিবেশের মুখে ফেলেছে রাজ্যবাসীকে। বিশেষত দক্ষিণবঙ্গবাসীকে। একটা কারণ এটাও ছিল যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ। তবে সেই গরম কিছুটা হলেও কেটে যায় শনিবারের দুপুরে।

আকাশ কালো করে নামা প্রবল বৃষ্টির জেরে শহরের অনেক জায়গা বানভাসি চেহারা নেয়। তবে সেই বৃষ্টি অসহ্য গরমটা অনেকটাই কাটিয়ে দিয়েছে।

একে সপ্তাহান্ত। তায় গরম কেটে ভাল বৃষ্টি কলকাতা সহ আশপাশের জেলার মানুষের মন ভাল করে দিয়েছে। তাঁরা চাইছেন আরও বৃষ্টি হোক। যাতে গরমটা আরও কেটে যায়।

আবহাওয়া দফতর সে বিষয়ে আলোকপাতও করেছে। মৌসম ভবন জানাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রবিবার ভাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সে বৃষ্টি হালকা থেকে মাঝারি হতে পারে।

তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই এমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই হালকা থেকে মাঝারি বৃষ্টি যদি হতেই থাকে তাহলে অবশ্য সেই অসহ্য গরম ফেরত নাও আসতে পারে।

এই ঘর্মাক্ত অসহ্য গরম আর চাইছে শহর থেকে গ্রাম, কেউই। এদিকে মৌসম ভবন জানিয়েছে ওড়িশা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও কেরালার উপকূল জুড়ে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ভাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026