Kolkata

বৃষ্টি পড়ে টাপুর-টুপুর, হেমন্তে বর্ষার সুর!

বর্ষাই বটে! চারিদিক স্যাঁতস্যাঁত করছে। একটানা ঘ্যানঘ্যানে বৃষ্টি থামার নাম নিচ্ছে না। শুক্রবার সন্ধে পর্যন্ত তেমন বৃষ্টি না হলেও রাত থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে তা শনিবার কোনও সময়ে থামার নাম নেয়নি। জল জমে যাওয়ার মত বৃষ্টি নয়। তবে একটানা বৃষ্টি থমকে দিয়েছে জনজীবন। শনিবার বলে অফিসযাত্রীদের চাপটা কম। বৃষ্টির জন্য অনেকেই রাস্তায় বার হননি। বরং যাঁদের শনি, রবি ছুটি তাঁরা বাড়িতে বসে টিভি দেখে, বই পড়ে অলস সময় কাটিয়েছেন।

হাওয়া অফিস জানিয়েছে, এই শুক্রবার রাত থেকে নিম্নচাপটি পশ্চিমবঙ্গের কাছে সরে এসেছে। ফলে আকাশ কালো মেঘে ছাওয়া। সঙ্গে একঘেয়ে বৃষ্টি। নিম্নচাপটি ক্রমশ বাংলাদেশের দিকে সরবে। যদিও নিম্নচাপ অক্ষরেখাটি ঘূর্ণিঝড়ের চেহারা নেবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। তবে বৃষ্টি হবে। বৃষ্টি চলবে কলকাতা সহ রাজ্যের উপকূলীয় জেলাগুলিতে। শনি ও রবিবার বৃষ্টি চলার পর আগামী সোমবার থেকে বৃষ্টি কমে ফের রোদের মুখ দেখা যাবে বলেই মনে করছেন আবহবিদেরা। তবে তার আগে শনি, রবিবারটা তো কাটুক!

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026