National

প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর, কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা

অসহ্য গরমে এবার একটু একটু করে ইতি টানা শুরু হয়েছে। সেখানে বৃষ্টি ক্রমশ নিজের শক্তিশালী জায়গা তৈরি করছে। এবার প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

অসহ্য গরমে গত কয়েক মাসে কার্যত নাজেহাল হয়ে গেছেন মানুষজন। এমন গরম এবং তাপপ্রবাহের দাপট দেখে অভ্যস্ত নন অনেক জায়গার মানুষ। সেই গরম এবার সহ্য করলেন অনেকে।

পশ্চিমবঙ্গেও বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহ চলেছে কয়েকদিন আগে পর্যন্তও। এবার সেই তাপপ্রবাহে ইতি টেনে শুরু হয়েছে বৃষ্টি। উত্তরবঙ্গ তো ভেসে যাচ্ছেই, সেই সঙ্গে ক্রমে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ছে।

এবার সেই বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দফতর। মৌসম ভবন জানিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

মৌসম ভবন জানিয়েছে, দেশের মোট ১০টি স্থানে প্রবল বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। যার মধ্যে রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ঝাড়খণ্ড, বিহার, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা। এখানে অতিভারী বৃষ্টির পূর্বাভাস মিলেছে।

উত্তরবঙ্গে এখন প্রবল বৃষ্টি চলছে। যার জেরে সেখানে তিস্তা ও জলঢাকা নদী ফুঁসতে শুরু করেছে। ইতিমধ্যেই বিভিন্ন গ্রামে জল ঢোকা শুরু হয়েছে। একটানা বৃষ্টির ফলে পরিস্থিতি ক্রমশ জটিল আকার নিচ্ছে। বর্ষা প্রবেশের পর থেকেই উত্তরবঙ্গে বৃষ্টি অনেকটা বেড়েছে।

এবার দক্ষিণবঙ্গেও ভাল বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গ জুড়েই চলতি সপ্তাহে ভাল বৃষ্টি হতে পারে। তাপপ্রবাহের কোনও সতর্ক পশ্চিমবঙ্গের কোথাও নেই।

এমন এক পূর্বাভাস অবশেষে দীর্ঘ দাবদাহে পোড়া প্রায় ৪ মাস পর রাজ্যবাসীকে স্বস্তি দিল। এখন আর অতিভারী বৃষ্টি নিয়ে শঙ্কিত নন রাজ্যবাসী, বরং তাঁরা বৃষ্টিই চাইছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026