Kolkata

অপেক্ষা শেষ, রাজ্যে প্রবেশ করল বর্ষা

অবশেষে বর্ষার পা পড়ল এ রাজ্যে। দেশেই এবার বর্ষা সময়ের চেয়ে দেরিতে প্রবেশ করেছে। এ রাজ্যে ২ দিন পর বর্ষা ঢোকার কথা থাকলেও সোমবারই বর্ষার প্রবেশ ঘটল।

দীর্ঘ অপেক্ষার শেষ। অবশেষে বর্ষা এল বঙ্গে। বাংলার মাটিতে সোমবারই পা রাখল বর্ষা। এবার দেশে বর্ষা ঢুকতে দেরি হয়েছে। সেই প্রবণতার হাত ধরে বাংলাতেও বর্ষার প্রবেশ কিছুটা দেরিতেই হল।

১০ জুন বর্ষা প্রবেশের কথা থাকলেও তা এল ১২ জুন। আরও দেরির কথা ছিল। ২ দিন পর ঢোকার কথা ছিল বর্ষার। কিন্তু সোমবারই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর।

প্রসঙ্গত পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে প্রবেশের পর বর্ষা দক্ষিণবঙ্গে হাজির হয়। তবে দক্ষিণবঙ্গে ঠিক কবে বর্ষা প্রবেশ করতে চলেছে তা এখনও পরিস্কার নয়।

কিন্তু উত্তরবঙ্গে এবার অসহ্য ও অচেনা গরমে নাজেহাল হতে হয়েছে বাসিন্দাদের। তাঁরা এবার অনেকটা স্বস্তি পেতে চলেছেন।

কারণ আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের হাত ধরে বৃষ্টির পরিমাণও বাড়বে। ফলে সেখানকার আবহাওয়ায় পরিবর্তন আসবে। পুড়তে থাকা গরমের হাত থেকে রেহাই মিলবে।

দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এখনও তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে আগামী ৪ দিন তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতে আবার বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা উজ্জ্বল।

সোমবার সকালে কলকাতা সহ আশপাশের এলাকার আবহাওয়া বেশ মনোরম ছিল। মেঘে ঢাকা আকাশ। আলতো ঠান্ডা হাওয়া।

যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফের রোদ ওঠে। গরমও বাড়তে থাকে। একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়। এমন অস্বস্তিকর গরম থেকে কবে রেহাই মিলবে তা এখনও পরিস্কার নয় দক্ষিণবঙ্গবাসীর কাছে। তবে ভরসা একটাই,‌ উত্তরে যখন ঢুকে পড়েছে বর্ষা, তখন দক্ষিণে আর কটা দিনের হয়তো অপেক্ষা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026