SciTech

তেড়ে আসছে এল নিনো, যে টাকার ক্ষতি হতে চলেছে তা সকলের কল্পনার বাইরে

২০১৬ সালের পর ফের তেড়ে আসছে এল নিনো। যার জের ভুগতে হবে প্রায় সব দেশকেই। যে টাকার ক্ষতি হবে তা শুনেই মাথায় হাত পড়ছে সকলের।

এল নিনো-র প্রভাব ২০১৬ সালে টের পেয়েছিলেন বিশ্ববাসী। তারপর থেকে এল নিনো ততটা পরাক্রমে প্রভাব না ফেললেও ২০২৩ সাল কিন্তু দেখতে চলেছে বিশ্বের সবচেয়ে ভয়ানক এল নিনো। যার প্রকোপে অনেক কিছু দেখতে হবে চলতি বছরে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

এল নিনো হল সমুদ্রের জল গরম হওয়া। যা দক্ষিণ আমেরিকা থেকে এশিয়া পর্যন্ত বিস্তৃত। যার ফলে আবহাওয়ায় ব্যাপক প্রভাব পড়বে।

এবার এল নিনো যথেষ্ট সক্রিয়। ফলে তার প্রভাবে অনেক জায়গায় তাপপ্রবাহ দেখতে পাওয়া যাবে। দেখা যাবে ভয়ংকর খরা। যে তালিকায় ভারতও রয়েছে।

এল নিনো ২০২৩ সালে সমুদ্রের জলকে যতটা গরম করছে তা আগে কখনও দেখা যায়নি। ফলে তার প্রভাবও হবে মারাত্মক। আর্থিক বৃদ্ধির হারও মুখ থুবড়ে পড়তে চলেছে বিশ্বজুড়ে।

বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, এল নিনোর প্রভাবে রেকর্ড আর্থিক ক্ষতির শিকার হতে চলেছে বিশ্ব। ক্ষতির অঙ্কটা ভারতীয় মুদ্রায় প্রায় আড়াই লক্ষ কোটি কোটি টাকা!

অবশ্যই এই বিপুল আর্থিক ক্ষতির প্রভাব মানবজীবনেও পড়বে। এই আর্থিক ক্ষতির সবচেয় বড় প্রভাব পড়বে ক্রান্তীয় দেশগুলির ওপর।

মানবজীবনের উন্নয়ন নির্ভর করে বিশ্ব অর্থনীতির ভাবগতিকের ওপর। আর বিশ্ব অর্থনীতির চাকা অনেকটা নির্ভরশীল আবহাওয়ার ওপর। সেই বিরূপ আবহাওয়ার চরম রূপ এবার দেখতে হতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026