Kolkata

পূর্বাভাস মিলিয়ে শহর জুড়ে শুরু প্রবল বৃষ্টি

অক্ষরে অক্ষরে মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট অতিগভীর নিম্নচাপের জেরে বৃহস্পতিবার দুপুর থেকে কলকাতা জুড়ে শুরু হল প্রবল বৃষ্টি। সঙ্গে দাপুটে ঝোড়ো হাওয়া। আকাশ পুরু মেঘের চাদরে ঢাকা। মেঘের ধরণ বুঝিয়ে দিয়েছে এ অবস্থা সহজে কাটার নয়। কিন্তু এদিন সকালেও ঝলমলে রোদ উঠেছে কলকাতায়। নীল আকাশের বুকে খেলা করছিল ছোট ছোট সাদা মেঘ। যা দেখে একবারের জন্যও কারও মনে হয়নি আর কয়েকঘণ্টার ব্যবধানে এমন হাল হবে শহরটার।

বৃষ্টির জেরে শহরের উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই প্রবল যানজটের সৃষ্টি হয়। শুধু কলকাতা নয় নিম্নচাপের মেঘ ঢুকেছে গোটা দক্ষিণবঙ্গেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া ও হুগলিকে ভারী থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস এই বৃষ্টি চলবে সপ্তাহের শেষ পর্যন্ত। রবিবার থেকে ফের মেঘ কেটে আকাশ পরিস্কার হওয়ার সম্ভাবনা আছে। তবে তার আগে শুক্র, আর শনিবারটা তো যাক!

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026