National

সিত্রাংয়ের জন্য একটু দেরি হলেও দোরগোড়ায় কড়া নাড়ছে বর্ষা

বর্ষা এসে গেল। সিত্রাংয়ের প্রভাবে একটু দেরি হল এই যা। বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে ঢুকছে বর্ষা।

বর্ষা এসে গেল। আবহাওয়া দফতর জানিয়েছে শনিবারই বর্ষা প্রবেশ করছে। আরও একটু আগেই ঢুকতে পারত বর্ষার মেঘ। তবে সেই পথে বাধা হয়ে দাঁড়ায় বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় সিত্রাং।

সিত্রাং মধ্য বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ উপকূল ঘেঁষে বাংলাদেশে পৌঁছয়। সেখানে ক্ষয়ক্ষতিও যথেষ্ট করে। ফলে বঙ্গোপসাগরের ওপর স্বাভাবিক পরিস্থিতি ছিলনা। তার জেরে একটু দেরি হয়ে গেল।

তবে ঘূর্ণিঝড় কেটে গিয়ে এখন আকাশ পরিস্কার। তাই বঙ্গোপসাগরের দক্ষিণভাগে তৈরি হওয়া উত্তর পূর্ব মৌসুমি বায়ু এবারে ধেয়ে আসছে। ফলে শনিবার থেকেই বর্ষা ঢুকছে তামিলনাড়ুতে।

কুড্ডালোর, তাঞ্জাভুর, তিরুচিরাপল্লি, নাগাপত্তিনাম সহ মোট ২০টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ক্রমশ এই মৌসুমি বায়ু ছড়িয়ে পড়বে তামিলনাড়ু জুড়ে। সেইসঙ্গে আস্তে আস্তে তা ছড়িয়ে পড়বে দক্ষিণের রাজ্যগুলিতে।

উত্তর ভারতে যখন ক্রমশ বর্ষা বিদায় নিয়ে শীত পড়তে শুরু করে, হেমন্তের পরশ শুরু হয়, তখন দক্ষিণ ভারতে দ্বিতীয় দফায় বর্ষা প্রবেশ করে। সেই বর্ষা প্রবেশ ঘটতে চলেছে শনিবার থেকে।

ফলে উত্তর যখন সোয়েটার, কম্বল, জ্যাকেট ঝেড়ে বার করছে, তখন দক্ষিণ ছাতা নিয়ে বার হবে রাস্তায়। ভারী বৃষ্টির জন্য তৈরি থাকতে হবে সেখানকার মানুষকে।

তামিলনাড়ু সহ পুদুচেরিতেও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমবঙ্গে যখন ক্রমশ হিমেল পরশ তার দাপট বাড়াচ্ছে, ঠিক তখন দক্ষিণে ক্রমশ ক্ষমতা বাড়াচ্ছে বৃষ্টি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026