বানভাসি নবমী নিশি

পুজো প্রায় শেষ লগ্নে। নবমীর রাত মানে সেই শেষ লগ্নের আনন্দটুকু চেটেপুটে উপভোগ করার দিন। কিন্তু বিকেল থেকেই শহর জুড়ে প্রবল বৃষ্টি কার্যত ধুয়ে দিল সেই আনন্দ। কেটে দিল বছরকার দিনের যাবতীয় সুর। তবে শহরকে কাবু করতে পারেনি বৃষ্টিঅসুর। ভিজে ভিজেই মানুষ বেরিয়েছেন রাস্তায়। ঘুরেছেন প্যান্ডেলে প্যান্ডেলে। কিন্তু কাদা প্যাচপ্যাচে রাস্তা, মাথায় ছাতা, গায়ে রেনকোট বা বৃষ্টি এলেই কোনও ছাউনি খুঁজে তার তলায় দাঁড়ানো তাঁদের স্বাভাবিক আনন্দটাকে কোথাও যেন শুষে নিয়েছে। ফলে ১৬ আনা আনন্দটা হল কই! এই দিনটার জন্য কেউ প্ল্যান সাজিয়েছেন একমাস আগে থেকে, তো কেউ হালে। কত প্ল্যান থাকে। খাওয়া থাকে। প্যান্ডেল হপিং থাকে, নবমী নিশিতে ভিড়ে মেশা প্রেম থাকে। সেই সব আনন্দ যত সুন্দর করে শুকনো দিনে হতে পারত, তা কী বৃষ্টি মাথায় নিয়ে সম্ভব! হয়তো না। আর তাই নবমী রাতের বাৎসরিক বিষাদের মাঝে আরও এক মূর্তিমান বিষাদ হয়ে পুজোয় জল ঢালল বৃষ্টি। ওড়িশা উপকূলের ওপর সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি শুরু হয়েছিল ষষ্ঠী থেকেই। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীর সকাল বা দুপুর ভাসালেও সন্ধেটা রেহাই দিয়েছিলেন বরুণদেব। কিন্তু নবমীতে সে গুড়ে বালি। আবহাওয়া দফতরের পূর্বাভাস এই বৃষ্টি কমা দূরে থাক, বিজয়ার দিন আরও বাড়বে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গও সমানভাবে ঘূর্ণাবর্তের দাপটে বানভাসি হবে। ফলে হয়তো বা বৃষ্টি মাথায় নিয়েই পিতৃালয় ছেড়ে ফের কৈলাসের পথে পাড়ি দিতে হবে উমাকে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026